আজ ২ আগস্ট(বুধবার) রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ২ আগস্ট(বুধবার) রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
কোন রাশির বুধবার কেমন কাটবে

আজ ২ আগস্ট(বুধবার)রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ চন্দ্র মকর রাশিতে যাত্রা শেষ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। নিজের রাশি পরিবর্তনের সময়ে চন্দ্র একাধিক রাশির জাতকদের জন্য সৌভাগ্যের যোগ তৈরি করবে। আবার এই রাশিতে এসে শনির সঙ্গে চন্দ্রের যুতি হবে। যার প্রভাব পড়বে সমস্ত রাশির জীবনে। চাঁদের এই রাশি পরিবর্তন কোন রাশির জীবনে কেমন প্রভাব বিস্তার করবে, জেনে নিন করনীয়।

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​মেষ রাশির জাতকরা অফিসে সহকর্মীদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার পাশাপাশি সতর্ক থাকুন। কারও পরামর্শ অনুযায়ী কাজ করার আগে নিজের বুদ্ধি দিয়ে সমস্ত কিছু বিচার করে নেবেন। তা না-হলে আধিকারিকদের কথা শুনতে হবে। শ্বশুরবাড়ির কোনও সদস্যকে টাকা ধার দিয়ে থাকলে, তা ফিরে পেতে পারেন। কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে। যে কাজ করবেন, তাতেই সাফল্য লাভ করবেন। জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন। এর ফলে উভয়ের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস বাড়বে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শিবলিঙ্গে দুগ্ধাভিষেক করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​:  বৃষ রাশির জাতকদের আত্মীয়দের সাহায্যের জন্য অর্থ জোগাড় করতে পারেন। পরিবারের আত্মীয়দের মধ্যে আপনার প্রভাব বাড়বে। প্রশংসা লাভ করবেন। নতুন কাজ শুরুর জন্য দিন ভালো। সরকারি চাকরিজীবীদের বেতনবৃদ্ধি সম্ভব। পারিবারিক অবসাদ সমাপ্ত হবে। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। গৃহস্থ জীবনে জীবনসঙ্গীর কাছ থেকে কোনও কথা লুকিয়ে যাবেন না। তা না-হলে অবসাদ বাড়তে পারে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। মা-বাবার চরণ স্পর্শ করুন ও তাঁদের আশীর্বাদ নিন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকরা ব্যবসায় কাজ পূর্ণ ও লাভ অর্জন করার জন্য প্রচুর পরিশ্রম করবেন। পরিশ্রমের শুভ ফলাফল লাভ করবেন এই রাশির জাতক। সাফল্যের পথে অগ্রসর হবেন। জীবনসঙ্গীর সাফল্যের ফলে পরিবারে আনন্দের পরিবেশ গড়ে উঠবে। কোনও পার্টির আয়োজন হতে পারে। সন্ধ্যাবেলা পরিবারের ছোটবাচ্চাদের সঙ্গে হইহুল্লোড় করে সময় কাটাবেন। তাঁদের পড়াশোনায় সাহায্য করতে পারেন। ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতিতে অধিক পরিশ্রম করতে হবে। মন যেন এদিক-ওদিক না-ছোটে, সে দিকে লক্ষ্য রাখুন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৯৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। লক্ষ্মীর পুজো করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​:  কর্কট রাশির জাতকদের ওপর কাজের চাপ থাকবে। এর ফলে মানসিক অবসাদ অনুভব করতে পারেন এই রাশির জাতকরা। তবে সন্ধ্যার মধ্যে বরিষ্ঠদের সাহায্যে মানসিক অবসাদ দূর হবে। আর্থিক লাভ অর্জন করতে পারেন এই রাশির জাতক। এর ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কোথাও লগ্নির পরিল্পনা থাকলে, দিন অনুকূল। ব্যবসায়ীরা চোখ বন্ধ করে কারও ওপর ভরসা করবেন না।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আজ ৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। ক্ষুধার্তদের খাবার খাওয়ান, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​:  সিংহ রাশির জাতকদের একাধিক সমস্যা দূর হবে। সন্তানের বিবাহ সংক্রান্ত কোনও সমস্যা থাকলে, তা পারিবারিক সদস্যের সাহায্যে সমাপ্ত হবে। এর ফলে মনে আনন্দ থাকবে। ঋণ দেওয়া টাকা ফিরে পেতে পারেন। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিস লাভ করতে পারেন। বন্ধুদের সাহায্যের জন্য অগ্রসর হবেন। সন্ধ্যাবেলা বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, তা না-হলে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৬৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবলীকে সিঁদূর করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​:  কন্যা রাশির জাতকরা কোনও গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন। যার ফলে সামান্য চিন্তিত থাকবেন। তবে পরিশ্রম ও একাগ্রতার সাহায্যে সন্ধ্যা পর্যন্ত সেই কাজ সম্পন্ন করতে সফল হবেন। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। পরিবারের কোনও সদস্যের ইচ্ছাপূর্ণ না-হওয়ায় সকলে অবসাদে থাকবেন। বাণী নিয়ন্ত্রণে রাখুন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা আজ যে কাজ হাতে নেবেন, তাতে সাফল্য অর্জন করতে পারবেন। তবে বিলম্ব ও সংঘর্ষের পরই মধুর ফল পাবেন। ব্যবসার জন্য ভাই বা কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। ভাইদের কাছ থেকে আর্থিক সাহায্য নেবেন এই রাশির জাতকরা। শারীরিক সমস্যায় জর্জরিত থাকলে সমস্যা বাড়তে পারে। তাই স্বাস্থ্যের যত্ন নিন। সন্ধ্যাবেলা পরিবারের সঙ্গে মন্দিরে যেতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন ও ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকদের সমস্ত কাজ পূর্ণ করার জন্য কঠিন সংঘর্ষ করতে হবে। এর ফলে হতাশার মুখোমুখি হতে পারেন এই রাশির জাতক। তবে আপনি পরাজয় স্বীকার না-করে জীবনে এগিয়ে যাবেন। মা অসুস্থ থাকলে তাঁর স্বাস্থ্যের যত্ন নিন, কারণ তাঁর সমস্যা বাড়তে পারে। কারও সঙ্গে লেনদেন করার চিন্তাভাবনা করে থাকলে এখনই তা বাতিল করুন, কারণ এর জন্য দিন অনুকূল নয়।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে রাতে হনুমান চালিসা পাঠ করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকরা আজ ভালো ভাবে চিন্তাভাবনা করে কাজ করুন। লগ্নির পরিকল্পনা করে থাকলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। তা না-হলে আপনার টাকা ডুবে যেতে পারে। নতুন কাজ শুরু করবেন না। কারণ আজকের দিনটি এর জন্য় উপযুক্ত নয়। অংশীদারীত্বে ব্যবসার পরিকল্পনা করে থাকলে দিন ভালো। ছাত্রছাত্রীরা শিক্ষায় আগত বাধা দূর করার জন্য গুরুজন ও বাবার সাহায্য পাবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​:  আজ মকর রাশির জাতকদের বাড়িতে অতিথি আগমন হতে পারে। যার ফলে অনিচ্ছা সত্ত্বে আপনার অর্থ ব্যয় হবে। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে পদক্ষেপ করুন। আবেগপ্রবণতা নিয়ন্ত্রণ করুন। সবদিক চিন্তাভাবনা করে কোনও বড়সড় সিদ্ধান্ত নিন। পারিবারিক ক্ষেত্রে আনন্দদায়ক দিন। জীবনসঙ্গীর কাছ থেকে স্নেহ পাবেন। শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছ থেকে সাহায্য পবেন। শেয়ার সংক্রান্ত ব্যবসা করে থাকলে লাভ অর্জন করতে পারবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণু চালিসা পাঠ করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​:  কুম্ভ রাশির জাতকরা ধৈর্য ধরে যে কাজ করবেন, তাতেই সাফল্য লাভ করতে পারবেন। ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত করার আগে সব দিক ভালো ভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হবে। বোনের বিয়েতে বাধা এলে বন্ধুর সাহায্যে সেই সমস্যা দূর হবে। সন্ধ্যাবেলা কোনও আত্মীয়ের সঙ্গে দেখা করতে পারেন বা ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। ওম নমো নারায়ণ মন্ত্রটি সকাল-সন্ধ্যা ১০৮ বার জপ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​:  মীন রাশির জাতকরা সাবধানে পদক্ষেপ করুন। আলস্য আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে কাজে মনোনিবেশ করতে পারবেন না। এই রাশির জাতকরা জমি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। তবে চুক্তি চূড়ান্ত করার আগে পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। তা না-হলে সমস্যার মুখোমুখি হতে পারেন। কর্মক্ষেত্রে নতুন প্রস্তাব আপনার হাতে আসবে। বিরোধী অধিক শক্তিশালী, তাই সতর্ক থাকুনষ সন্তানের তরফে আনন্দ লাভ করবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান ও গণেশ চালিসা বা স্তোত্র পাঠ করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।