× Banner
সর্বশেষ
উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন

ডেস্ক

আজ ২০ জুন মঙ্গলবারের রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপস

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
মঙ্গলবার আপনার রাশিফলে কী
আজ ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার রাশিফল (Horoscope Today) চন্দ্র শনির রাশি কুম্ভে সঞ্চার করছে।

আজ ২০ জুন মঙ্গলবারের রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ চন্দ্র মিথুন রাশিতে যাত্রা শেষ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। আবার বৃষ রাশিতে উপস্থিত বুধ আজই অস্ত যাবে। অন্য দিকে পুনর্বসু নক্ষত্রের প্রভাব থাকবে আজ। গ্রহ-নক্ষত্রের এই প্রভাবের ফলে মিথুন রাশির জাতকরা সমস্ত কাজ সময়ের মধ্যে পুরো করতে পারবেন। সিংহ রাশির জাতকদের মন চঞ্চল হবে। মকর রাশির জাতকরা ধর্মীয় স্থানের যাত্রার পরিকল্পনা করতে পারেন। বৃষ ও ধনু রাশির জাতকদের লাভ হবে। ভাগ্য সঙ্গে রাখার টিপস

মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকরা আজ সকাল থেকে কাজের কারণে দৌড়ঝাপ করতে থাকবেন। বন্ধুদের কাছ থেকে লগ্নির সূচনা পাবেন। এর ফলে অদূর ভবিষ্যতে ভালো লাভের যোগ রয়েছে। কাজ ও ব্যবসায় অপ্রয়োজনীয় কথা বলবেন না, তা না-হলে বিবাদে জড়াতে পারেন। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কাজ ও ব্যবসায় প্রতিযোগীদের পরাজিত করে লাভ অর্জন করবেন। এর জন্য অধিক পরিশ্রম করতে হবে এই রাশির জাতকদের। সন্ধ্যার পর সমস্ত ধরনের সুখ লাভ করবেন, এর ফলে মন আনন্দে ভরে উঠবে। পরিবারের সদস্যরা অসুস্থ হওয়ায় মনোমালিন্য দেখা দেবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। বজরংবলীকে চোলা নিবেদন করুন ও হনুমান চালিসা জপ করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​:  বৃষ রাশির জাতকরা আজ আকস্মিক ধন লাভ করতে পারবেন। ব্যবসায়িক কাজের গতি বাড়বে। এর ফলে সারাদিন ব্যস্ত থাকবেন। জমি, বাড়ি ও স্থাবর সম্পত্তির রক্ষণাবেক্ষণে ব্যয় করতে হবে। চাকরিজীবীরা কাজকর্মে অধিক সময় দিতে পারবেন না। তবে কম সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের অর্থ জোগাড় করতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজ বাতিল করবেন না, তা না-হলে পুরো না-ও হতে পারে। সন্ধ্যাবেলা কারও সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। ভেবেচিন্তে কথা বলুন।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। মঙ্গলবার উপবাস ও বজরংবলীকে পানের খিলি নিবেদন করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকরা সন্তুষ্ট থাকবেন। সময়ের মধ্যে সমস্ত কাজ পূর্ণ করতে পারবেন। পারিবারিক কাজে ব্যস্ততার কারণে অন্যান্য কাজে ফেরবদল করতে হবে। কর্মক্ষেত্রে বিলম্ব সম্ভব, তবে তার অধিক প্রভাব পড়বে না। দুপুরের পর কাজের গতি বাড়ায় নিজের বহুদিনের ইচ্ছা পূরণ করতে পারবেন। তবে দৈনন্দিন ব্যয় থেকে সতর্ক থাকুন। সন্ধ্যাবেলা আনন্দিত থাকবেন।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বজরংবাণ পাঠ ও বজরংবলীকে বোঁদের ভোগ নিবেদন করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: ​আজ কর্কট রাশির জাতকদের ব্যক্তিত্ব উন্নত হবে। তবে আপনার জেদ পরিবারের অন্য সদস্যদের সমস্যায় ফেলবে। অনৈতিক কাজ করবেন না। তা না-হলে পরিবারের সদস্যদের মূল্য শোধ করতে হবে। এর ফলে বাড়ির শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হবে। কাজ ও ব্যবসায়ে লাভের সম্ভাবনা কম। আপনার অংশের লাভ অন্যের হাতে আসতে পারে, তাই সতর্ক থাকুন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। ছাত্রদের পড়াশোনায় অধিক পরিশ্রম করতে হবে।
ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত দল নিবেদন করুন।

​​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকদের স্বাস্থ্যোন্নতি হবে। মা-বাবার সঙ্গে ভালো সময় কাটাবেন। তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন। দুপুরের আগে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে সেই সিদ্ধান্ত অসম্পূর্ণ থেকে যাবে। মন চঞ্চল থাকবে, তাই কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া অর্থ লগ্নি সংক্রান্ত কোনও কাজ করবেন না। পেশাগত ও সামাজিক ক্ষেত্রে সকলে আপনাকে ছোট করার চেষ্টা করবে। তা উপেক্ষা করে যাওয়াই শ্রেয়। তা না-হলে মনে নেতিবাচক চিন্তাভাবনা আসবে, যার ফলে আপনার ক্ষতি হবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবলীর পুজোর পর ক্ষুধার্তদের খাবার খাওয়ান।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা জাতকরা আজকের দিনটি আরামদায়ক প্রমাণিত হবে। তবে অযথা কথাবার্তা বলবেন না। তা না-হলে অপমান হতে পারে। দিনের শুরুতে আলস্য থাকবে। অনিচ্ছা সত্ত্বেও বাড়ির জরুরি কাজ করতে হবে। বিনোদন ছাড়া অন্য কিছু করতে চাইবেন না। কাজ করার সময় কেউ আপনার পথে বাধা সৃষ্টি করলে রেগে যেতে পারেন। কাজ ও ব্যবসায় রুচি কমবে। সীমিত আয় থেকে সন্তুষ্ট থাকতে হবে। চাকরিজীবীদের কারও কথা শুনতে হতে পারে। ভাই-বোনকে আনন্দিত দেখে মনের মধ্যে ঈর্ষা উৎপন্ন হবে। ঝুঁকি নেবেন না।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ  ভাগ্য ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবলীর পুজো ও পাঁচটি চামেলীর তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​:  তুলা রাশির জাতকরা অপছন্দের কোনও কাজ করায় ক্ষুব্ধ হবেন। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। কাজের গতি ধীর থাকায় দিনের শুরুতে সময় নষ্ট হবে। তার পর অসম্পূর্ণ কাজ পূর্ণ হবে। পরিজনদের সহযোগিতায় সন্তান সংক্রান্ত কাজ পূর্ণ হবে। আজ ব্যবসায় লাভ কম হবে। তবে কোনও না-কোনও ভাবে কিছু লাভ অর্জন করতে পারবেন। বাবা ছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা আনন্দিত থাকবেন। পারিবারিক ব্যয় বাড়ায় বাজেট প্রভাবিত হবে। স্বাস্থ্য ভালো থাকবে। নিষিদ্ধ কাজ করবেন না।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ  ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন ও বজরংবাণ পাঠ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকরা অধিক পরিশ্রমী কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তা সত্ত্বেও দুপুর পর্যন্ত কোনও না-কোনও কারণে পরিশ্রম করতে হবে। দুপুরের পর স্বাস্থ্য দুর্বল হতে পারে। তাই আগেই জরুরি কাজ করে নিন। অনিচ্ছা সত্ত্বেও পারিবারিক কাজ করতে হবে। প্রয়োজনে সাহসের পরিচয় দিতে হবে, সংকোচ করবেন না। কাজ ও ব্যবসায় পরিশ্রমের পর লাভ অর্জন করতে পারবেন। তবে প্রয়োজনের চেয়ে কম লাভ হবে। স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতে পারে।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছের তলায় পাঁচটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকদের আজ প্রয়োজনীয় কাজ ছেড়ে অনর্থক দৌড়ঝাপে সময় কাটাবেন। দিনের শুরুতে পারিবারিক কাজের কারণে কথা কাটাকাটি হতে পারে। দুপুরের পর পরিস্থিতি ঠিক হবে। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। দুষ্ট স্বভাবের ব্যক্তিদের সংগতি এড়িয়ে যান। তা না-হলে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের অপমান করে বসবেন। চাকরিজীবীদের অধিক পরিশ্রম করতে হবে। প্রয়োজনের সময়ে সহযোগিতা লাভ না-করায় মেজাজ বিগড়ে যাবে। সন্ধ্যার সময়ে আনন্দে কাটবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ  ভাগ্য আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। ১১ বার হনুমান চালিসা পাঠ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​:  মকর রাশির জাতকদের আজ সমস্ত কাজ গাম্ভীর্যের সঙ্গে পূর্ণ করতে হবে। দুপুরের পর অধিকাংশ সময়ে অন্য়ান্য কাজে ব্যয় করবেন। কাজ ও ব্যবসায় অধিক অপেক্ষা করবেন না। দুপুর পর্যন্ত ধীরে ধীরে কাজ করবেন। তার পর তাড়াহুড়ো করে কাজ করলে প্রয়োজনীয়তা অনুযায়ী অর্থ লাভ করবেন। ধর্মীয় আবেগ বৃদ্ধি পাবে। ধর্মীয় স্থানের যাত্রা করবেন। রাতে হইহুল্লোড় করে সময় কাটাবেন। ব্যয় নিয়ন্ত্রণ করুন।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ  ভাগ্য আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বজরংবলীকে বেসনের লাড্ডু নিবেদন করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকরা আজ যে কাজ করার চেষ্টা করবেন, তা কোনও না-কোনও ভাবে পূর্ণ হবে। আলস্যের কারণে কাজের গতি কম হলেও, কাজ ও ব্যবসায় রুচি থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পাওয়ায় ভারসাম্য নষ্ট হতে পারে। বাড়ির পরিবেশ পাল্টাতে থাকবে। সহযোগিতার অভাবের কারণে কলহ বাড়তে পারে। বাবা বা বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যে ব্যয় সম্ভব। ছোটখাটো কোনও স্থানে ঘুরতে যেতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ  ৯৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মঙ্গলবারের উপবাস ও সুন্দরকাণ্ড পাঠ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​:  মীন রাশির জাতকরা আজ অসম্পূর্ণ কাজ পূরণ করার চেষ্টা করবেন। পরিজনদের ব্যবহার আপনার স্বভাবের ওপর নির্ভর করবে। তাই মিশুকে হওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের রাগ বাড়বে। আপনার ব্যবহার রুক্ষ হবে এবং কারও সাহায্য লাভ করবেন না। চাকরিজীবীদের মনে একাধিক আশা থাকবে, তবে অতীত ভুলের কারণে অনুতাপ হতে পারে। দুপুরে ব্যয় বাড়বে। পারিবারিক কাজ পূর্ণ করতে কোনও তাড়াহুড়ো করবেন না। তা না-হলে ঝগড়া হতে পারে। মায়ের সঙ্গে আপনার চিন্তাভাবনা মিলবে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার টিপসঃ আজ ৬২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বড় ভাই ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।


এ ক্যটাগরির আরো খবর..