× Banner
সর্বশেষ
বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

ডেস্ক

আজ ২০ অক্টোবর শুক্রবার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
আজকের রাশিফল, রাশিফল, শুক্রবারের রাশিফল, শনিবারের রাশিফল, রবিবারের রাশিফল, সোমবারের রাশিফল, মঙ্গলবারের রাশিফল, বুধবারের রাশিফল, বৃহস্পতিবারের রাশিফল, জেনে নিন রাশিফল, জ্যোতিষ শাস্ত্র, আজকের দিনের রাশিফল, ১২টি রাশির রাশিফল, জ্যোতির্বিজ্ঞান গণনা, জ্যোতিষির গণনা, এস্ট্রোলজার, মাসিক রাশিফল, মেষ রাশি, বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, বৈদিক জ্যোতিষে গণনা, আজকের ভবিষ্যদ্বাণী,এবছরের রাজা মঙ্গল, মন্ত্রী শুক্র, জলাধিপতি চন্দ্র, শষ্যাধিপতি বৃহস্পতি
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ ২০ অক্টোবর শুক্রবার আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। জেনে নিন প্রত্যেক রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

মেষ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ কোনো সামাজিক কাজকর্ম এবং দান-ধ্যানের মধ্যে ব্যস্ত থাকতে পারেন। পরিবারের একটি সমস্যা আজ আপনি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সমাধান করে ফেলবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য বাড়ির চার কোণে লাল রঙের পাথর রাখুন।

বৃষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন থাকতে হবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। পাশাপাশি, অর্থ সংক্রান্ত বিষয়ে আজ অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে চিন্তামুক্ত থাকতে বাড়িতে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার দিন।

মিথুন রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি অত্যন্ত সুখবর পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিন।

কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি, প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো নথিতে সই করার আগে সচেতন হন। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য রুপোর টুকরো বা রুপোর কয়েন সর্বদা পকেটে রাখুন।

সিংহ রাশি: এই রাশির ব্যবসায়ীদের তাঁদের অর্থ আজ অত্যন্ত সতর্কতার সাথে রাখতে হবে। নাহলে তা চুরির সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি অত্যন্ত খুশির সংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। যাঁরা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা আজ প্রচুর প্রশংসা পাবেন এবং অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য দুধ বা জলে জাফরান দিয়ে তা পান করুন।

কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। যাঁরা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। কোনো কাজে আজ আপনি আপনার ভাইয়ের কাছ থেকে দারুণভাবে সাহায্য পাবেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পেশাগত জীবনে উন্নতির জন্য মা অথবা কোনো বয়স্কা মহিলার কাছ থেকে চাল নিয়ে সাদা কাপড়ে তা বেঁধে বাড়িতে রাখুন।

তুলা রাশি: আপনার কোথাও আজকে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ আর্থিক সমস্যাগুলির মোকাবিলা করতে পারবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য সাদা রঙের পোষ্য কুকুরকে খাবার খাওয়ান।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন কিছু ব্যক্তি আছে সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রে আজ আপনি কোনো কাজে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা এবং হিংসা দূর করুন।

ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। পাশাপাশি কোনো পুরোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য দিনটি খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আজ আপনি লাভবান হবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য ভোরবেলায় “ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ” এই মন্ত্রটি ১১ বার জপ করুন।

মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। নাহলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজকে আপনার হঠাৎ করে কিছুজনের সাথে তর্ক হতে পারে। তবে, প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে মা দুর্গার কবচ মন্ত্র পাঠ করুন।

কুম্ভ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য চিন্তিত হতে পারেন। মনে রাখবেন, আমাদের জীবনের সময় হল অত্যন্ত মূল্যবান। তাই, অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কপালে জাফরানের তিলক লাগান।

মীন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। পাশাপাশি, আজ আপনি প্রতিটি কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করে ফেলতে পারবেন। যার ফলে, আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যাঁরা এখনও পর্যন্ত তাঁদের অর্থ অযথা ব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। তাই, অবশ্যই এদিক থেকে সতর্ক থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য মহিলাদের সম্মান করুন।


এ ক্যটাগরির আরো খবর..