× Banner
সর্বশেষ
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

ডেস্ক

আজ ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
বিশ্ব অস্টিওপরোসিস দিবস

আজ ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস। প্রতিবছর ২০ অক্টোবর বিশ্বব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। অস্টিওপোরোসিস হলো হাড় ছিদ্র রোগ।

অস্টিওপোরোসিস রোগটি হলে হাড় খুব দুর্বল হয়ে যায়। প্রথমে লক্ষণ প্রায় থাকে না বললেই চলে। তবে এক সময় সমস্যা গুরুতর হয়ে যায়। তখন সামান্য চোট লাগলেই হাড়ে ব্যথা হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যেতে হবে।

অর্থোপেডিক সোসাইটির গবেষণায় বলা হয়, ৫০ বছর বয়সে নারী-পুরুষ মিলিয়ে ১৫ শতাংশ এবং ৮০ বছরের বেশি বয়সী ৭০ শতাংশ মানুষ অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হন। এতে কোমর, মেরুদণ্ড ও হাতের কবজির হাড় সবচেয়ে বেশি ভঙ্গুর হয়ে যায়। বিশ্বে প্রতি তিন সেকেন্ডে একজনের মেরুদণ্ডের হাড় ভাঙে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে,বিশেষ করে নারীদের মাসিক স্থায়ীভাবে বন্ধের পর অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়তে থাকে। এছাড়া দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগ ও কিছু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও হাড়ক্ষয়জনিত রোগ হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..