আজ ১ ফেব্রুয়ারি বৈদিক জ্যোতিষে ১২টি রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ১ ফেব্রুয়ারি বৈদিক জ্যোতিষে ১২টি রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
আজকের দিনটি কেমন কাটবে, কার জীবনে উন্নতি, কাদের সমস্যা, সে সবই জেনে নিন সরস্বতী পূজার দিনে রাশিফল।

আজ ১ ফেব্রুয়ারি বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। যদিও, আপনি আপনার প্রত্যাশা মতো অর্থ উপার্জন করতে পারবেন না। আপনি আজ একটি শিক্ষামূলক ভ্রমণের অংশ হতে পারেন। বন্ধুদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে অবশ্যই কিছুটা সময় কাটান। প্রেমের জীবনে আজ আপনি বেদনার সম্মুখীন হতে পারেন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে জীবনসঙ্গীর সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কালো এবং সাদা রঙের মুক্তোর মালা গলায় পরুন।

বৃষ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আজ কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবেনা।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কারোর জন্মদিনে অথবা বিশেষ কোনো দিনে অভাবী ব্যক্তিদের সাদা রঙের কিছু দান করুন।

মিথুন রাশি: আপনি আজ বাবা-মায়ের কাছ থেকে অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেটি আপনাকে লাভবান করে তুলবে। আপনার অকপট এবং নির্ভীক মতামত সরাসরি কোনো বন্ধুর অহঙ্কারে আঘাত করতে পারে। আজ আপনি আপনার বাড়ির পরিবেশে একটি অনুকূল পরিবর্তন করতে পারেন। কোনো অপ্রত্যাশিত সুসংবাদ আজ আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য প্রতিদিন তেঁতুল গাছে জল দিন।

কর্কট রাশি: আপনি আজ এমন একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি রক্তচাপে রোগীদের আজ সচেতন থাকতে হবে। কোথাও বিনিয়োগ করার আগে আজ অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রত্যেকটি কাজ ঠান্ডা মাথায় করতে হবে। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মজীবনে সাফল্য অর্জনের জন্য গৃহদেবতার রুপোর তৈরি মূর্তিকে পুজো করুন।

সিংহ রাশি: আপনি আজ কোনো কাজে আপনার সহকর্মী এবং আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। মনে রাখবেন, আমাদের জীবনে সময় হল অত্যন্ত মূল্যবান। তাই, যাঁদের সাথে থাকলে আপনার সময় নষ্ট হয় অবিলম্বে তাঁদের সঙ্গ পরিত্যাগ করার চেষ্টা করুন। আপনি আজ বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে আপনাকে সতর্কতার সাথে অর্থব্যয় করতে হবে। নাহলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হবেন। শারীরিক দিক থেকে কোনো অসুবিধের সম্মুখীন হলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কুষ্ঠ রোগী সহ প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা করুন।

কন্যা রাশি: কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পাশাপাশি, তাঁরা কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনার প্রশংসাও করবেন। যা আপনার মন ভালো করে দেবে। তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অযথা অর্থ থেকে আজ বিরত থাকুন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কোনো পুরোনো কাজের জন্য প্রশংসা পেতে পারেন। পাশাপাশি, যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য নিম বা বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পরুন।

তুলা রাশি: কোথাও ভ্রমণের কারণে আজ আপনি ক্লান্ত হয়ে পড়লেও সেটি আপনাকে আর্থিক দিক থেকে লাভবান করে তুলবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে পারেন। আপনি আজ কোনো সামাজিক কাজে যুক্ত থাকবেন। আপনি আজ আপনার অবসর সময়টি মায়ের সাথে কথা বলে কাটাতে চাইলেও কোনো কারণবশত তা সম্ভব হবে না। জীবনসঙ্গীর কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আয় বৃদ্ধির লক্ষ্যে ভগবান ভৈরবের পুজো এবং আরাধনা করুন।

বৃশ্চিক রাশি: এই রাশির ব্যবসায়ীদের আজ তাঁদের অর্থ অত্যন্ত সতর্কতার সাথে রাখতে হবে। নাহলে তা চুরির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি অনেকটা ভালো সময় অতিবাহিত করবেন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি কোনো বহুপ্রতীক্ষিত কাজ করতে পারেন। প্রেমের জীবনে একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ কোনো সৃজনশীল কাজে ব্যস্ত থাকবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করুন।

ধনু রাশি: ব্যবসায়িক কাজ আজ অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। পাশাপাশি, প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ খুব সহজেই নতুন কিছু জিনিস শিখতে পারবেন। কোনো বিষয়ে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি অনেকটা সময় কাটাবেন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে অভাবী ব্যক্তিদের খাবার দান করুন।

মকর রাশি: কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। পরিবারের কোনো সদস্যের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনি দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থকে কাজে লাগাতে পারেন। কোনো ভুল যোগাযোগের কারণে আপনি আজ সমস্যার সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাবার আগে মুখে এলাচ রাখুন।

কুম্ভ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ আপনার ভাই-বোন আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, তাঁরা কোনো স্বীকৃতি অর্জন করবেন। শরীরকে সুস্থ রাখতে আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রাত্রে উনুনের আগুন দুধ দিয়ে নেভান।

মীন রাশি: কোনো শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকদের সঠিক পরামর্শ গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। সেই সময়ে কোনো বহুপ্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সাথে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য প্রতিবন্ধীদের সেবা করুন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।