আজ ১৮ নভেম্বর সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ১৮ নভেম্বর সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ১৮ নভেম্বর সোমবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর একটি বিশেষ কৃতিত্বের আজ আপনি প্রশংসা করতে পারেন। আজ আপনার চারপাশে কি কি ঘটছে সেটিকে সতর্ক থাকুন। নাহলে, আপনার করা একটি কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে নিতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম জপ করুন।

বৃষ রাশি: আত্মীয় এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অত্যন্ত সর্তকতার সাথে করার চেষ্টা করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ই আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে তামার ফুলদানিতে লাল রঙের ফুল রাখুন।

মিথুন রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। শুধু তাই নয়, শারীরিক দিক থেকে কোনও প্রতিকূলতার কারণে আজ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজে সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। নিজের অনিয়ন্ত্রিত জীবনযাপনকে সংযত করার চেষ্টা করুন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ হঠাৎ করেই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতার সাথে করুন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পাখিকে সাত রকমের শস্য খেতে দিন।

কর্কট রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আপনি যদি কাউকে পূর্বে অর্থ ধার দিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। যার ফলে পরিবারের সদস্যরা আপনার প্রশংসা করবেন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ না। পরিবারের সদস্যদের সাথে আপনি আজ অনেকটা সময় কাটাবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে “ওম নমো ভাগবতে রুদ্রায়”- এই মন্ত্রটি সকাল এবং সন্ধ্যায় ১১ বার পাঠ করুন।

সিংহ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কোনও কাজে আজ আপনি আত্মীয়দের কাছ থেকে সমর্থন পেতে পারেন। ভালোবাসার মানুষটিকে আজ কোনও ভাবেই আঘাত দেবেন না। নিজের ব্যক্তিত্বকে উন্নত করার জন্য আজ আপনি অনেকটা সময় পাবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই মানি প্ল্যান্টে জল দিন।

কন্যা রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনি লাভবান হতে পারবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার মূল্যবান জিনিসপত্রগুলিকে আজ অত্যন্ত সতর্কতার সাথে রাখুন। নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনী সাথে আজ আপনার মনোমালিন্য হতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সবুজ সুতোতে ব্রোঞ্জের মুদ্রা বেঁধে তা পরিধান করুন।

তুলা রাশি: পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের ব্যক্তিত্বকে আজ ভালো করার জন্য অবশ্যই চেষ্টা করুন। বাসস্থানের পরিবর্তনের ক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে নিজের বোনকে সম্মান করুন এবং ভালোবাসুন।

বৃশ্চিক রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনি পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে কিছু মূল্যবান জিনিস কিনতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও কাজে আজ আপনি সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনি আজ একটি ধর্মীয় কাজে কিছুটা সময় ব্যয় করবেন। আজ নিজে থেকে কোনও তর্কে জড়িয়ে পড়বেন না। হঠাৎ করেই অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার মনোমালিন্য হতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গুরুজন, শিক্ষক এবং অভিভাবকদের সম্মান করুন।

ধনু রাশি: জমি অথবা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলির ওপরে আজ আপনাকে নজর দিতে হবে। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে সেগুলি আপনার শরীরকে প্রভাবিত করবে। আত্মীয়দের সাথে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আপনাকে আজ সতর্ক থাকতে হবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ স্থগিত হয়ে যেতে পারে।আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। অত্যাধিক খরচের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে আপনার আজ মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে প্রতিদিন মধু খান।

মকর রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনও চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের আজ উন্নতি ঘটবে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আপনাকে আজ সতর্ক থাকতে হবে। ভালোবাসার মানুষটির সাথে আজ সংযত হয়ে কথা বলুন। অবসর সময়ে আপনি আজ পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ঘুমোনোর জন্য মাদুর ব্যবহার করুন।

কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের সাথে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে অবশ্যই আলোচনা করুন। তাঁদের সঠিক পরামর্শে আপনি লাভবান হতে পারবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ সংযত আচরণ করুন। অপরিচিত ব্যক্তিদের আজ নিজের গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দুধে হলুদ গুলিয়ে খান।

মীন রাশি: যাঁরা নিয়মিত ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাঁরা আজ বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এহেন কাজ করা থেকে বিরত থাকুন। এই রাশির কিছু জন আজ গয়না অথবা বাড়ির কিছু সরঞ্জাম কিনতে পারেন। পরিবারের একজন সদস্যের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি আজ ব্যস্ত হয়ে পড়বেন। অংশীদারিত্ব প্রকল্পগুলি থেকে অবশ্যই সতর্ক থাকুন। আজ কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনি আজ খুব সহজে কিছু নতুন বিষয় শিখতে পারবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে শিবলিঙ্গে দুধ বা দই অথবা ঘোল অর্পণ করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।