চলছে নারী ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্ট

চলছে নারী ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্ট

মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে নারী ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্ট। ১৩ দলের এই টুর্নামেন্ট উদ্বোধন করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

আজ ১৫ই মার্চ সোমবার দুপুর ২টায় মুখোমুখি হবে জয়পুরহাট ও ঠাকুরগাঁও এবং ৪টায় খেলবে চট্টগ্রাম ও যশোর।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াল্টন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ সিকদার, মাহফুজুর রহমান, ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

উদ্বোধনী দনের প্রথম খেলায় নড়াইল ৪-০ গোলে যশোর জেলাকে পরাজিত করে, দ্বিতীয় খেলায় ঝিনাইদহ ১-০ গোলে ঠাকুরগাঁও কে পরাজিত করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।