আজ ১৭ সেপ্টেম্বর বুধবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ওজন কমানোর বিষয়ে আপনাকে মনোযোগী হতে হবে। পরিবারের একজন প্রবীণ সদস্যের সহায়তায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি অবশ্যই ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: কর্মজীবনে এবং ব্যবসায়ী ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে প্রতিদিন সকালে পা মাটি স্পর্শ করার আগে পৃথিবীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করুন।
বৃষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। ভালোবাসার মানুষটির সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অবশ্যই অর্ধাঙ্গিনীর সঙ্গে পরামর্শ করুন।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিজের ঘরে ইষ্টদেবতার রুপোর মূর্তি স্থাপন করে নিয়মিত তাঁর পুজো করুন।
মিথুন রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। যার মাধ্যমে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। কোনও যৌথ উদ্যোগ অথবা অংশীদারিত্বে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার কাছে থাকা অবসর সময়টি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের তিলক লাগান।
কর্কট রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনি অতিরিক্ত উপার্জন করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার সঠিক পরিশ্রমের মাধ্যমে ভালো ফল পাবেন। আপনি আজ একজন অভিজ্ঞ ব্যক্তির কাজ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগান। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দুর্গা মন্দিরের প্রসাদ অভাবী ব্যক্তিদের উদ্দেশ্য বিতরণ করুন।
সিংহ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন। আজ আপনি একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আত্মীয়দের সঙ্গে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশি ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনি নিজের জন্য সময় পাবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে “পলাশপুষ্পসংহাসম, তারকগ্রহমস্তকম, রৌদ্রাম রৌদ্রথমকাম ঘোড়াম, তাম কেতুম প্রানামাম্যাহাম”-এই মন্ত্রটি ১১ বার জপ করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। চোখে ছানি রয়েছে এমন রোগীদের আজ দূষিত পরিবেশ এড়িয়ে চলতে হবে। পাশাপাশি, সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ থেকে দূরে থাকুন। আজ আপনি কোথাও ভ্রমণ করতে চাইবেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও যৌথ ব্যবসায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। বাড়িতে আজ হঠাৎ করেই আত্মীয়ের আগমন ঘটবে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার পূর্বপুরুষের কোনও দ্রব্য বা সামগ্রী একটি হলুদ রঙের কাপড়ে মুড়ে সেটি আলমারির লকারে রেখে দিন।
তুলা রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও যৌথ ব্যবসায়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনি আজ একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে লাল রঙের চুড়ি এবং কাপড় কন্যাদের অর্পণ করুন।
বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পিতার সম্পত্তির উত্তরাধিকার থেকে আজ আপনি বঞ্চিত হতে পারেন। তবে, মন খারাপ করবেন না। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই সর্তকতার সঙ্গে করুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আজ ঠান্ডা মাথায় সেটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন।
ধনু রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি আজ অবসর সময়টি আপনার মায়ের সেবায় অতিবাহিত করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ত্রিফলা বা ৩ টি জড়িবুটির সংমিশ্রণ প্রতিদিন পান করুন।
মকর রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। শুধু তাই নয়, ভালোবাসার মানুষটির সঙ্গে আজ আপনার কোথাও রোমান্টিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই বাড়িতে একটি বট গাছ লাগিয়ে সেটিকে যত্ন করুন এবং তার পুজো করুন।
কুম্ভ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। যাঁরা নিজেদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করেন তাঁদের অবশ্যই সতর্ক থাকতে হবে। নাহলে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের মন্দিরে লাড্ডু অর্পণ করার পর সেই লাড্ডু অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে বিতরণ করুন।
মীন রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আপনার জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির জন্য অতিরিক্ত সময় ব্যয় করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কাঁচা হলুদ, ৫ টি অশ্বত্থ পাতা, ১.২৫ কেজি হলুদ শস্য, কেশর, একটি সূর্যমুখী ফুল এবং হলুদ রঙের কাপড় একজন ব্রাহ্মণকে অর্পণ করুন।