× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

আজ ১৩ জানুয়ারি ২৮ পৌষ বুধবার দিনের শুরুতেই দেখে নিন আজকের রাশিফল

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

আজ ১৩ জানুয়ারি ২৮ পৌষ বুধবার দিনের শুরুতেই দেখে নিন আজকের রাশিফল। সেইমত চললে আপনার জীবনের সকল বাধার বিষয়ে আপনি অবগত হবেন। বাঁধাগুলোকে পাশ কাটিয়ে ভালো গুলোকে বেছে নিন। তবেই জীবনে আসবে সাফল্যের মুহূর্ত।

মেষঃ অন্যদের উপদেশ শোনা উচিত, ভবিষ্যতে কাজে লাগবে। বন্ধুদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিতে পারেন। ফাঁকা সময় সঠিক  কাজে লাগান। কাউকে ঋণ দেওয়ার আগে ভালো ভেবে নিন, নাহলে সমস্যায় পড়তে পারেন।

বৃষভঃ কোন কাজে হটকারিতা করে মেজাজ হারাবেন না। খাবার খাওয়ার সময় সাবধানে খাবেন। কাজের চাপ থাকলেও সময়ের অনেক আগেই সব কাজ শেষ করে ফেলবেন। এই রাশির ব্যক্তিরা তাদের বিপরীত লিঙ্গের ব্যক্তিদের থেকে ব্যবসায়িক পরামর্শ নিতে পারেন।

মিথুনঃ কাজের জায়গায় আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন অফিসের বস। অর্থ সমস্যা দূর হয়ে গিয়ে প্রভূত অর্থের অধিকারী হবেন। রাতের ফাঁকা সময়ে পার্কে হাঁটতে যেতে পারেন। আজ এই রাশির জাতক জাতিকারা তাদের মনের মানুষের সন্ধান পাবেন এবং একাকিত্ব দূর হবে তাদের।

কর্কটঃ ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করলেও, তা পূরণ হবে না। পুরনো অসুখ থেকে সেরে উঠবেন। আজকের দিনে আপনার ভালোবাসার মানুষ আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। আজ খরচ বাড়লেও, আপনার আয় বাড়বে।

সিংহঃ বর্তমান সময়ে আপনি প্রচুর সমস্যার সম্মুখীন হবেন। দিনের শুরুতে যোগ ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো। বন্ধুদের সাহায্যে অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন। ফাঁকা সময়ে যোগ ব্যায়াম করে মানসিক ভাবে অনেকটা শান্তি পাবেন।

কন্যাঃ ঘরের কাজ শেষ করতে বাচ্চাদের সাহায্য করুন। শরীর সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাইলে, তাঁর পরিবারের সঙ্গে কথা বলুন। আজকের দিনে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন।

তুলাঃ কাজের জায়গায় নিজের অবস্থান ভালো দেখিয়ে সকলের মনোযোগ পেতে পারেন। যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ রাখুন। মানুষ আপনার থেকে কি চায়, তা বোঝার চেষ্টা করুন। বহুদিন পর জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। বন্ধুর সঙ্গে সুন্দর সময় কাটান।

বৃশ্চিকঃ আজকের দিন আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে দেখা হবে। নিজের কাজে সফল হতে পারবেন। বিবাহিত ব্যক্তিরা তাদের ভালোবাসার মানুষের সঙ্গে আজকের দিনে সুন্দর সময় কাটাবেন। কাজের জায়গায় বাবার পরামর্শ আপনার কাজে দেবে।

ধনুঃ অন্যদের সাহযায় ছাড়া কোন গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিজের ইচ্ছামত কিছু করুন। সম্পত্তির দিকে নজর রাখুন। আজকের দিনে সিনেমা দেখতে পারেন। ভালোবাসার পরিবেশ আপনার চারপাশে বিরাজ করবে।

কুম্ভঃ আজ স্ত্রীর সঙ্গে চমৎকার দিন কাটাতে পারবেন। বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন‌। আজ ফাকা সময়ে নিজের অপূর্ণ কাজগুলি করে ফেলুন।

মীনঃ স্ত্রীর সাথে বিবাদ হবে আজ। আজ অবসর সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মন হালকা করতে পারেন। সময়কে কাজে লাগিয়ে উপযুক্ত পদক্ষেপ নিন। আজ আপনার মন ভালো থাকবে।

মকরঃ আজ চটকরে ছুটি নিয়ে একটু ঘুরে আসতেই পারেন। স্ত্রীর সঙ্গে চমৎকার দিন কাটাতে পারবেন। আপনার জীবনে প্রথম প্রেম আজ নতুন মোড় নিতে পারে। আপনার আশা পূরণে পরিবারের সদস্যরা আপনাকে সাহায্য করতে পারে‌।


এ ক্যটাগরির আরো খবর..