× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

আজ ১২ মার্চ বিশ্ব গ্লুকোমা দিবস

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০২৩
বিশ্ব গ্লুকোমা দিবস
জনসাধারণকে গ্লুকোমা সম্পর্কে সচেতন করার জন্য ১৮ মার্চ পর্যন্ত এই সপ্তাহ পালিত হবে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ।

আজ ১২ মার্চ বিশ্ব গ্লুকোমা দিবস। জনসাধারণকে গ্লুকোমা সম্পর্কে সচেতন করার জন্য ১৮ মার্চ পর্যন্ত এই সপ্তাহ পালিত হবে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। এবারের শ্লোগান হল,The world is bright, save your sight”  অর্থাৎ “পৃথিবী উজ্জ্বল, নিজের দৃষ্টিশক্তি রক্ষা করুন”।

গ্লুকোমা কোনও একটিমাত্র অসুখ নয় ৷ এটি আসলে চোখের অনেকগুলি সমস্যার একটি সমষ্টি ৷ যার জেরে চোখের মধ্যে থাকা এবং দৃষ্টিশক্তির সঙ্গে সম্পর্কযুক্ত স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হয় ৷ যদি সঠিক সময় রোগ নির্ণয় ও নিরাময় না করা হয়, তাহলে আক্রান্ত ব্যক্তি চিরতরে তাঁর দৃষ্টিশক্তি হারাতে পারেন ৷ গ্লুকোমা সাধারণত তিন ধরনের হয় ৷ এগুলি হল, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এবং নরম্যাল টেনশন গ্লুকোমা ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর রিপোর্ট বলছে, বিশ্বে যতজন মানুষ দৃষ্টিশক্তি হারান, তার পিছনে থাকা অন্যতম কারণ হল গ্লুকোমা ৷ বস্তুত, দৃষ্টিশক্তি হারানোর দ্বিতীয় প্রধান কারণ হল এটি ৷  বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের প্রায় ৭ কোটি মানুষ এই রোগে ভুগছে।

গ্লুকোমা চোখের একটি জটিল রোগ। এই রোগকে নিরব ঘাতক বলা হয়। চোখের অভ্যন্তরীণ উচ্চ চাপই এই রোগের প্রধান কারণ, যদিও কিছু কিছু ক্ষেত্রে চোখের স্বাভাবিক চাপেও এই রোগ হয়ে থাকে। চোখের এই অভ্যন্তরীণ চাপ চোখের অতি সংবেদনশীল অপটিক নার্ভ, যার মাধ্যমে চোখ মস্তিষ্কের সাথে যোগাযোগ রক্ষা করে তাকে চিরতরে নষ্ট করে দেয়, ফলে মানুষ অন্ধত্ব বরণ করে। গ্লুকোমা রোগ যেকোনো মানুষের যেকোনো বয়সে হতে পারে, তবে ৪০ বছর বয়সের পরে এই রোগের সম্ভাবনা বেশি। এ রোগ প্রতিরোধে সচেতনার বিকল্প নেই।


এ ক্যটাগরির আরো খবর..