আজ ১২ নভেম্বর শুক্রবারের রাশিফল দেখেই জীবনে আগত নানা সমস্যার সম্পর্কে আগে থেকেই জানতে পারবে। সামনের কোন বাঁধা থাকলে, তা থেকে মুক্তির উপায় পেয়ে যাবেন।
মেষঃ আপনার দ্বারা চারপাশের মানুষ আনন্দ পাবেন। অর্থ সঞ্চয় এবং খরচের বিষয়ে নজর দিতে হবে। ঘর গোছানোর পরিকল্পনা করলেও, সময় পাবেন না। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বাবা মায়ের পরামর্শ নিন।
বৃষভঃ গুরুত্বপূর্ণ কাজের কারণে, ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাবে। বন্ধু এবং পরিবারের সঙ্গে সফর আনন্দদায়ক হবে। পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়বেন না।
মিথুনঃ পরিবারের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটান। শরীর সুস্থ থাকায় খেলাধূলায় অংশ নিতে পারবেন। ব্যবসার দিকটা মন দিয়ে দেখুন। বিশ্বাসযোগ্য ব্যক্তি আপনাকে সম্পূর্ণ সত্যি বলবে না।
সিংহঃ আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।
কন্যাঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন।
তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। অবসর সময়ে ভালো কিছু করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।
বৃশ্চিকঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।
ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন। ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।
মকরঃ চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। শারীরিক কিছু সমস্যা হতে পারে আজ। ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন।
কুম্ভঃ সন্ধ্যের দিকে গোটা পরিবারের জন্য খুশির খবর আসবে। মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে। যে কোন কাজে ধৈর্য হারাবেন না। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন।
মীনঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো। অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে।