প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। আজ ১১ সেপ্টেম্বর সোমবার দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ।
মেষ রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, আত্মীয় এবং বন্ধুদেরকে আজ আপনার আর্থিক দিকটি সামলাতে দেবেন না। নাহলে খরচের পরিমাণ বাজেট ছাড়িয়ে যাবে। জমি সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি ভালো। প্রেমের জীবনে আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে তাতে সই করবেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধির জন্য সাদা মার্বেল পাথরের ওপর চন্দনের টিকা লাগিয়ে তার ওপর জল ঢালুন।
বৃষ রাশি: আজকে কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আজ অবশ্যই পরিবারের সদস্যদের সাহায্য নিন। ভালোবাসার মানুষটির কাছ থেকে পাওয়া কোনো ফোন কল আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সুগন্ধি দ্রব্যের ব্যবহার করুন।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। আজ আপনি আপনার ঘরটি গোছানোর পরিকল্পনা করলেও সময় পাবেন না। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজকের দিনটি অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকতে ব্রোঞ্জের বালা পরুন।
কর্কট রাশি: আপনার সৃজনশীল দক্ষতা আজ প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে কোনো অপ্রত্যাশিত পুরস্কারও এনে দেবে। মনে রাখবেন, আমাদের জীবনে সময় হল অত্যন্ত মূল্যবান। তাই, অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সাথে অবশ্যই কিছুটা সময় কাটান। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ আপনার অর্ধাঙ্গিনী রেগে থাকতে পারেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কালো ও সাদা তিল মিশিয়ে তা মাছেদের খাওয়ান।
সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজ কোনো চিন্তা করবেন না। কারণ, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের ক্ষেত্রে একাধিক সুযোগ পেয়ে যাবেন। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। আপনি আজ বাড়িতে এমন একটি জিনিস খুঁজে পেতে পারেন যেটি আপনার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেবে। মন ভালো রাখতে আজ একটি আকর্ষণীয় বই পড়ুন। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শরীর সুস্থ রাখতে দুধ মেশানো জলে স্নান করুন।
কন্যা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো না হলেও আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কোনো নতুন পরিকল্পনার মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও খান।
তুলা রাশি: কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ কোথাও অর্থ বিনিয়োগ করবেন না। নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শরীরকে সুস্থ রাখতে সপ্তমুখী রুদ্রাক্ষ পরুন।
বৃশ্চিক রাশি: শরীর ও মনকে সুস্থ রাখতে নিয়মিত ভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির কিছুজন আজ গয়না অথবা বাড়িতে ব্যবহারের জন্য কোনো সরঞ্জাম কিনতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। পাশাপাশি, কোনো কাজে সহকর্মীদের কাছ থেকেও সাহায্য পাবেন। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির জন্য একটি কালচে-নীল কাপড়ের মধ্যে সাতটি গোল মরিচ, সাতটি ছোলা এবং একটি কয়লার টুকরো বেঁধে সেটি কোনো নির্জন স্থানে গিয়ে মাটির তলায় পুঁতে দিতে হবে।
ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আজ কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিন্তা করবেন না। সন্তানের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি টিভিতে কোনো অনুষ্ঠান দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: পারিবারিক জীবনে সুখ বজায় রাখার লক্ষ্যে কালো রঙের কুকুরকে দুধ খাওয়ান।
মকর রাশি: অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। নিজের কোনো কাজ করে দেওয়ার জন্য আজ অন্য কাউকে চাপ দেবেন না। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনসঙ্গীর কাছ থেকে আজ আপনি কোনো চমক পেতে পারেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য হনুমান চালিশা পাঠ করুন।
কুম্ভ রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক লেনদেন আজ আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি সাফল্যের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো ব্যবহার করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির জন্য তামার পাত্রে জল রেখে সেটি পান করুন
মীন রাশি: আর্থিক দিক থেকে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ, আপনি আজ বিপুল পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জীবনে সন্দেহপ্রবণ মানসিকতাকে ত্যাগ করুন। তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বাড়িতে আজ হঠাৎ করেই একজন অতিথির আগমন ঘটতে পারে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পাশাপাশি, কোনো কাজে আজ সহকর্মীদের কাছ থেকেও সাহায্য পাবেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শ: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভগবান গণেশের চরণে দূর্বা অর্পণ করুন।





