আজ সোমবার(২৬ আগস্ট) আপনার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ সোমবার(২৬ আগস্ট) আপনার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।

আজ সোমবার(২৬ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। জেনে নিন প্রত্যেক রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। একটি দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে কাটবে। আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যেখানে বিশিষ্ট মানুষদের সাথে আপনার সাক্ষাৎ ঘটবে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো ঘোড়ার ক্ষুরের তৈরি রিং পরুন।

বৃষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করুন। আপনি যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেটি আপনাকে ফেরত দিতে হবে। পরিবারের হিতসাধনে সঠিকভাবে পরিশ্রম করুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে নীল রঙের ফুল উপহার দিন।

মিথুন রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে আসতে পারেন। তাঁকে ঋণ দেওয়ার আগে সবকিছু ভালোভাবে জেনে নিন। নাহলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোনও কাজে আজ আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, তাঁরা আজ বহু প্রতীক্ষিত স্বীকৃতি অর্জন করবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিবাহ অথবা অন্য কোনও শুভ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবেন না।

কর্কট রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। কোথাও বিনিয়োগ করার আগে আজ সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার উদ্বেগহীন মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে সংযত করার চেষ্টা করুন। পাশাপাশি, কোনও নতুন প্রকল্প শুরু করার আগে তাঁদের কাজ থেকে আশীর্বাদ গ্রহণ করুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ একজন আকর্ষণীয় ব্যক্তির সম্মুখীন হবেন। প্রিয়জনদের সাথে আজ কিছুটা সময় কাটান। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: দাম্পত্য জীবন সুখকর করে তুলতে খাবারে জাফরানের ব্যবহার করুন।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রিয়জনদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, কোনও কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে কালো এবং সাদা রঙের কুকুরকে রুটি খাওয়ান।

কন্যা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। আপনি আর কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। কোনও ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পক্ষে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনি নিজের জন্য অবসর সময় পাবেন না। আজ এমন কিছু করবেন না যেটি আপনার অর্ধাঙ্গিনীকে রাগিয়ে দিতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান মন্দিরে তেল-সিঁদুর অর্পণ করুন।

তুলা রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অযথা ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অতিরিক্ত অর্থ আজ এমন জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে আপনি প্রয়োজনের সময়ে তা পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তাড়াহুড়ো করবেন না। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ অবসর সময় পাবেন না।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে স্নানের জলে কালো তিলের বীজ এবং সর্ষের দানা ছিটিয়ে দিন।

বৃশ্চিক রাশি: মন ভালো রাখার জন্য বন্ধুবান্ধবদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। তার আগে অভিভাবকদের কাছ থেকে সম্মতি গ্রহণ করুন। আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সবুজ রঙের কাচের বোতলে জল ভরে তার সূর্যের আলোয় রেখে দিন।

ধনু রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোনও যৌথ অংশীদারিত্বে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশংসা করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ব্রোঞ্জের মুদ্রা সবুজ সুতোয় বেঁধে তা পরিধান করুন।

মকর রাশি: বাড়ির পরিবেশে আজ কোনও পরিবর্তন করার আগে অবশ্যই প্রত্যেকের পরামর্শ গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ বাড়িতে এমন একটি পুরনো জিনিস খুঁজে পাবেন যেটি আপনাকে আপনার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজ আপনার কোথাও রোমান্টিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে আজ কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অসুস্থ রোগীদের সেবা করুন।

কুম্ভ রাশি: কোনও যৌথ ব্যবসায়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাক। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সচেতনভাবে হাঁটাচলা করতে হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে “ওম বুং বুধায়ে নমঃ”-এই মন্ত্রটি দু’বেলা ১১ বার করে জপ করুন।

মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে। বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে সহকর্মীদের কাছ থেকে অভিনন্দন পাবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধির লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে ১১ বার “ওম” মন্ত্র পাঠ করুন এবং সূর্য প্রণাম করুন।

ট্যাগ ২৬ আগস্ট ইতিহাসের এইদিনে২৬ আগস্ট দিনের তথ্যঅন্নপ্রাশনআজ ২৬ আগস্ট ইতিহাসের এই দিনেআজ ৯ ভাদ্র সোমবারের পঞ্জিকাআজকের গ্রহআজকের নক্ষত্রআজকের রাশিউপনয়নএক নজরে দেখে নিনএক নজরে দেখে নিন আজকের পঞ্জিকাএবছরের রাজা মঙ্গলকম্পিউটার নির্মাণকরণকল্যব্দকল্যব্দ ৫১২২-৫১২৩কারখানা আরম্ভক্রয় বানিজ্যগৃহপ্রবেশের শুভ দিনগৃহারম্ভচাঁদের অবস্থানের উপর ভিত্তিজলাধিপতি চন্দ্রজলাশয় আরম্ভজলাশয় প্রতিষ্ঠাদিনপঞ্জিদীক্ষা গ্রহনদেব ও দেবী গৃহপ্রবেশনবান্ন শুভ দিননামকরনের শুভ দিনপঞ্চ অঙ্গের সমাহারপঞ্চাঙ্গপঞ্জিকাবঙ্গাব্দবঙ্গাব্দ ১৪২৮-১৪২৯বছরের রাজা মঙ্গলবিক্রয় বানিজ্যবিবাহের অতিরিক্ত দিনবিবাহের দিনবিবাহের সময়ভুমি ক্রয়-বিক্রয়মুসলিম পঞ্জিকাযোগরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসলগ্নশুভ দিনশ্রীভক্তিবিনোদাব্দশ্রীভক্তিবিনোদাব্দ ১৮৩-১৮৪শ্রীসারস্বতাব্দশ্রীসারস্বতাব্দ ১৪৯-১৫০সংবৎসংবৎ ২০৭৮-২০৭৯সাধ ভক্ষণহিন্দু পঞ্জিকা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।