× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী

ডেস্ক

আজ সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ

Dutta
হালনাগাদ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যদের শপথগ্রহণ। এ শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য এরইমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।

প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নেবেন।

শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। পরে তারা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গত রোববার ২৫ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

সংরক্ষিত নারী আসনের এমপিদের তালিকা

১. রেজিয়া ইসলাম (পঞ্চগড়)

২. দ্রৌপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)

৩. আশিকা সুলতানা (নীলফামারী)

৪. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)

৫. কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর)

৬. জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ)

৭. রুনু রেজা (খুলনা)

৮. ফরিদা আক্তার বানু (বাগেরহাট)

৯. ফারজানা সুমি (বরগুনা)

১০. খালেদা বাহার বিউটি (ভোলা)

১১. ফরিদা ইয়াসমিন (নরসিংদী)

১২. উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)

১৩. নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)

১৪. মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)

১৫. পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ)

১৬. আরমা দত্ত (কুমিল্লা)

১৭. লায়লা পারভীন (সাতক্ষীরা)

১৮. মুন্নুজান সুফিয়ান (খুলনা)

১৯. বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ)

২০. শবনম জাহান (ঢাকা)

২১. পারুল আক্তার (ঢাকা)

২২. সাবেরা বেগম (ঢাকা)

২৩. শাম্মী আহমেদ (বরিশাল)

২৪. নাহিদ ইজহার খান (ঢাকা)

২৫. ঝর্ণা আহসান (ফরিদপুর)

২৬. ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ)

২৭. সাহেদা তারেক দীপ্তি (ঢাকা)

২৮. অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)

২৯. শেখ আনার কলি পুতুল (ঢাকা)

৩০. মাসুদা সিদ্দিক রোজী (নরসিংদী)

৩১. তারানা হালিম (টাঙ্গাইল)

৩২. শামসুন নাহার (টাঙ্গাইল)

৩৩. মেহের আফরোজ চুমকি (গাজীপুর)

৩৪. অপরাজিতা হক (টাঙ্গাইল)

৩৫. হাসিনা বারী চৌধুরী (ঢাকা)

৩৬. নাজমা আক্তার (গোপালগঞ্জ)

৩৭. ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর)

৩৮. আশরাফুন নেছা (লক্ষ্মীপুর)

৩৯. কানন আরা বেগম (নোয়াখালী)

৪০. শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)

৪১. ফরিদা খানম (নোয়াখালী)

৪২. দিলারা ইউসুফ (চট্টগ্রাম)

৪৩. ডরথি তঞ্চঙ্গা (রাঙ্গামাটি)

৪৪. সানজিদা খানম (ঢাকা)

৪৫. নাছিমা জামান ববি (রংপুর)

৪৬. নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)

৪৭. ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম)

৪৮. রুমা চক্রবর্তী (সিলেট)

৪৯. সালমা ইসলাম (ঢাকা)- জাতীয় পার্টি

৫০. নূরুন নাহার বেগম (ঠাকুরগাঁও)- জাতীয় পার্টি


এ ক্যটাগরির আরো খবর..