আজ শুক্রবার(২৬সেপ্টেম্বর) দিনের শুরুতে রাশিফল

আজ শুক্রবার(২৬সেপ্টেম্বর) দিনের শুরুতে রাশিফল
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ শুক্রবার(২৬সেপ্টেম্বর) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ।

মেষ রাশি: এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন খুলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, তাঁরা আজ কিছু ভালো সুযোগ পেতে পারেন। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পরিবারের গুরুজনদের পা ছুঁয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিন।

বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। জমি সংক্রান্ত সমস্যাগুলির দিকে আজ আপনাকে নজর দিতে হবে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আজ আপনি লাভবান হতে পারেন। প্রেমের জীবনে অবশ্যই সংযত হন। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং অভাবী শিশু কন্যাদের উদ্দেশ্যে চকোলেট বিতরণ করুন।

মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আত্মীয়দের বাড়িতে আজ আপনার বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়ির দরজায় এবং জানালার সৌন্দর্য বৃদ্ধি করুন।

কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আজ আপনি সেটিকে সমাধান করে ফেলতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সচেতনভাবে করুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি কিছুটা অবসর সময় বের করে সেই সময়ে কিছু সৃজনশীল কাজ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি প্রদীপ জ্বালানোর পর তার মধ্যে কালো এবং সাদা তিলের বীজ রাখুন।

সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। কোনও আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আর্থিক দিক থেকে আজ আপনি লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষটির সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে আজ কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজ আপনি কিছু বিনোদনমূলক কাজকর্মে যুক্ত থাকতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে কাজু দিয়ে তৈরি মিষ্টি বাচ্চাদের মধ্যে বিতরণ করুন।

কন্যা রাশি: কোনও কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। আপনি আজ বাবা-মায়ের কাছ থেকে অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই সংযত হয়ে কথা বলুন। আপনার একটি নতুন পরিকল্পনা অথবা উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

তুলা রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি কোনও খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ। আজ আপনি নিজের ঘরটি পরিষ্কার করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অনন্তমূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনার একটি অবাস্তব পরিকল্পনার কারণে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ ভাই-বোনদের সঙ্গে বাড়িতে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান চালিশা পাঠ করুন।

ধনু রাশি: আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। আত্মীয়দের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ বন্ধুদের অনুপস্থিতি অনুভব করতে পারবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে গুরু ও শিক্ষকের প্রতি সম্মান এবং বাচ্চাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন।

মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনার প্রেমঘটিত যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার ক্রয়ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন।

কুম্ভ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। লেখালেখির প্রতি আজ আপনাকে যত্নশীল হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান।

মীন রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। যাঁরা এতদিন ধরে অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যের সাদা রঙের খরগোশকে খাবার খেতে দিন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলগ্রহদোষ প্রতিকারজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলদিনের শুরুতে রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।