আজ শনিবার(১৬ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে

আজ শনিবার(১৬ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ শনিবার(১৬ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। জেনে নিন প্রত্যেক রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। আর্থিক ক্ষেত্রে আজ উন্নতির যোগ রয়েছে। ব্যক্তিগত সমস্যা আজ প্রকাশ্যে না আনাই ভালো। প্রেম জীবনে বিরোধ আসতে পারে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে সময় কাটাতে গিয়ে সময়ের অপচয় হওয়ার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।

প্রতিকার: চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি ধর্মীয় সংস্থা এবং প্রতিষ্ঠানে দান করলে পরিবারে উন্নতি হবে।

বৃষ রাশি: স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না। পরিবারের কোনও সদস্যের আচরণে আজ বিরক্ত হতে পারেন। প্রিয়জনের সঙ্গে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে চলাই ভালো। ভবিষ্যতের বিষয়ে আজ পরিকল্পনা করতে পারেন। সন্ধ্যায় কোনও আত্মীয়ের বাড়িতে যেতে পারেন।

প্রতিকার: কালো এবং সাদা তিল এর বীজ মাছেদের খাওয়ালে স্বাস্থ্যের উন্নতি হবে।

মিথুন রাশি: কোনও সহায়তা ছাড়াই আজ অর্থ উপার্জনে সক্ষম হবেন। নিজের কথাবার্তার বিষয়ে যত্নশীল হন। ফাঁকা সময়ে নিজের কাজ সম্পূর্ণ করুন। বিবাহিত জীবনে আজ আনন্দ আসতে পারে।

প্রতিকার: গরুকে আটা এবং কালো পিঁপড়েকে চিনি দিলে পরিবারের জন্য শুভ হবে।

কর্কট রাশি: ধ্যান এবং যোগ আপনার পক্ষে লাভজনক হবে। ব্যবসায়ে লাভের সম্ভাবনা, পারিবারিক দিকও ভালো থাকবে। বৈবাহিক জীবনে বড় চমক পেতে পারেন আজ। মোটের উপরে আজ দিনটি ধীর ভাবে কাটতে চলেছে।

প্রতিকার: দরিদ্র কোনও কন্যাকে ক্ষীর বা পায়েস প্রদান করলে পরিবারে সুখ বাড়বে।

সিংহ রাশি: ব্যস্ত থাকলেও আজ শরীর সুস্থ থাকবে। জমিজমার ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক হবে। দীর্ঘদিন ব্যাস্ততার মধ্যে কাটালে আজ নিজের জন্য যথেষ্ট অবসর সময় পেতে পারেন। পরিবারের জন্য প্রথমে কঠিন সময় হলেও পরে সবকিছু ঠিক হয়ে যাবে। কোনও মন্দিরে যাওয়া, অভাবীদের দান করা আজকের জন্য শুভ হবে।

প্রতিকার: কালো কুকুরকে দুধ খাওয়ালে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে।

কন্যা রাশি: অর্থ ব্যয়ের আগে ভাবনাচিন্তা করা উচিত। কোনও বন্ধুর সমস্যার জেরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। অন্যদের সাহায্যের জন্য নিজের সময় এবং উদ্যম ব্যয় করুন। বৈবাহিক জীবনে দিনটি ভালো কাটবে।

প্রতিকার: ভোরবেলা ১১ বার ‘ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ’ জপ করুন, এতে পরিবারে সুখ বজায় থাকবে।

তুলা রাশি: নতুন চুক্তি লাভজনক মনে হলেও বিশেষ লাভ হবে না। বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। প্রেমে সমস্যার সমাধানের জন্য সাহসী হন। বৈবাহিক জীবনে দ্বন্দ্ব দেখা দিতে পারে। কোনও ধর্মীয় স্থানে আজ সময় দিলে মনে শান্তি আসবে।

প্রতিকার: পুজোর জায়গায় সাদা শাঁখ স্থাপন করলে আর্থিক উন্নতি হবে।

বৃশ্চিক রাশি: এখন থেকেই আর্থিক পরিকল্পনা শুরু করুন এবং সঞ্চয় করা শুরু করুন। জীবনসঙ্গী মনোক্ষুন্ন হতে পারেন আজ। জীবনে অশান্তি চললেও নিজের জন্য ভালো সময় কাটাতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান আজ। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

প্রতিকার: সুখী পারিবারিক জীবনের জন্য জলে চার টুকরো সীসা নিক্ষেপ করুন।

ধনু রাশি: স্বাস্হ্য ভালো থাকবে। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করলেও আজ আর্থিক লাভ পাবেন। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের জেরে আপনার প্রি়য়জনের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। স্ত্রীর অভদ্র আচরণের মূল্য দিতে হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটালে একঘেয়েমি কাটিয়ে উঠবেন।

প্রতিকার: ওম নমো ভাগবতে রুদ্রায় এই মন্ত্রটি ১১ বার সকাল ও সন্ধ্যায় পাঠ করলে পরিবারে সুখ বৃদ্ধি পাবে।

মকর রাশি: আজ কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আত্মীয়দের ঋণ দেওয়া থেকে এড়িয়ে চলুন। প্রেম জীবন আজ ভালো কাটবে। মানুষের থেকে দূরে সরে গিয়ে খালি সময়ের আনন্দ উপভোগ করতে পারেন। এতে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনের জন্য দিনটি দারুন হতে চলেছে। সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।

প্রতিকার: আর্থিক উন্নতির জন্য মাংস, মদ, হিংসা, অন্যকে কষ্ট দেওয়া, নিন্দা ত্যাগ করুন।

কুম্ভ রাশি: ঋণ নেওয়ার জন্য আজকের দিনটি শুভ হতে চলেছে। পরিচিত কেউ আর্থিক বিষয়ে প্রতিক্রিয়া দিতে পারে। এতে অস্বস্তিতে পড়বেন। আজ প্রকৃত ভালোবাসার অভাব বোধ করতে পারেন। নিজের জন্য আজ সময় বের করা দরকার। আপনার স্ত্রী আপনার জন্য আজ ব্যস্ত হয়ে পড়তে পারেন।

প্রতিকার: ওম ভ্রাম ভৃম ভ্রূম সাঃ রহবে নমঃ এই মন্ত্র টি দিনে ১১ বার জপ করলে আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে উঠবে।

মীন রাশি: ইতিবাচক মনোভাবের সঙ্গে রোগের সঙ্গে লড়াই করুন। অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে। আজ অর্থ উপার্জনের প্রচুর সুযোগ পেয়ে যাবেন। ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। প্রেমের ক্ষেত্রে দিনটি জটিল হতে পারে। সৃজনশীল ক্ষেত্রে মনোযোগ দিন আজ।

প্রতিকার: সুস্বাস্থ্য পেতে কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করা শস্য দান করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।