× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

আজ রাতে মুখোমুখি বার্সা-অ্যাটলেটিকো

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে তারা। সেই ক্ষত শুকাতে না-শুকাতেই কঠিন এক পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এবার লা লিগার লড়াইয়ে অ্যাটলেটিকোর সামনে যে দারুণ ছন্দে থাকা বার্সেলোনা। খেলাও আবার বার্সেলোনার মাঠে। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায়। সরাসরি দেখাবে সনি ইএসপিএন।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৫ ম্যাচে অপরাজিত আছে বার্সেলোনা। এর মধ্যে ২০টিতেই জয়, ৫টিতে ড্র। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা দুর্বার গতিতে ছুটছে লুইস এনরিকের দল। পাশাপাশি অ্যাটলেটিকোর সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বার্সা।

অ্যাটলেটিকোর বিপক্ষে লিগে সবশেষ ১১ ম্যাচে হারেনি বার্সা; ৯টিতে জিতেছে ও বাকি দুটি ড্র। ঘরের মাঠে মাদ্রিদের দলটির বিপক্ষে লিগে শেষ ৯ বারের মুখোমুখি দেখায় ৭টি জিতেছে বার্সা, দুটি ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ ফেভারিট হয়েই রাতে অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নামছে বার্সা।

এই ম্যাচে জিতলে তিন পয়েন্টের ব্যবধানে লিগের শীর্ষে থাকবে বার্সেলোনা। বর্তমানে ৪৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সঙ্গে যৌথভাবে শীর্ষে অ্যাটলেটিকো। বার্সা অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। লুইস এনরিকের দল আজ জিতলে তাই শিরোপার পথে অনেকটাই এগিয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..