আজ মঙ্গলবার(২ এপ্রিল) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ

আজ মঙ্গলবার(২ এপ্রিল) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ
আজ ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার রাশিফল (Horoscope Today) চন্দ্র শনির রাশি কুম্ভে সঞ্চার করছে।

আজ মঙ্গলবার(২ এপ্রিল) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ।

মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নিজের ব্যক্তিগত গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। কোনো কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আজ আপনি সাফল্য অর্জন করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীব সুখের হবে।

রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে চাল, চিনি, দুধ ইত্যাদি দান করুন।

বৃষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। সেইসব মানুষদের থেকে দূরে থাকুন যাঁদের কুঅভ্যাস আপনাকে প্রভাবিত করতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। প্রেমের জীবনে আজ আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে কাটবে। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের টিকা লাগান।

মিথুন রাশি: কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন এবং আপনার মূল্যবান জিনিসপত্রগুলি নজরে রাখুন। নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার মন কোনো ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। বাবা-মায়ের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। একাকীত্ব এবং হতাশার অনুভূতিকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে “ওম গম গণপত্তায় নমঃ” এই মন্ত্রটি প্রতিদিন ১১ বার পাঠ করুন।

কর্কট রাশি: আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও বন্ধুদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আপনার ভদ্র ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: প্রেমের জীবনে সুপ্রভাব বজায় রাখার লক্ষ্যে ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে মুখে এলাচ রাখুন।

সিংহ রাশি: বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। সন্তানদের পড়াশোনার জন্য আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য এই দিনটি ভালো। আপনি আজ অবসর সময়ে কোনো সৃজনশীল কাজ করতে চাইলেও কোনো কারণবশত তা সম্ভব হবে না। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে গোলাপ ফুল উপহার দিন।

কন্যা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ি পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। পাশাপাশি, যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নিজের ব্যক্তিগত তথ্যগুলি আজ অপরিচিত কাউকে জানিয়ে দেবেন না।।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে লাল রঙের ফুল উপহার দিন।

তুলা রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। জমিজমার ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজ আপনি অত্যন্ত খুশি হবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি বড় চমকের সম্মুখীন হতে পারেন। অর্থ উপার্জনের জন্য আজ আপনি কিছু নতুন সুযোগের সন্ধান করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অভাবী ব্যক্তিদের সাথে নিজের খাবার ভাগ করে নিন।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। শিশুদের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। যদিও, কোনো কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মদ্যপান এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

ধনু রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। পরিবারের সদস্যদের সাথে দিনটি ভালোভাবে কাটবে। কাউকে ঋণ দেওয়া থেকে আজ বিরত থাকুন। নাহলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আজ বন্ধুদের মিস করতে পারেন। নিজে থেকে কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনি আজ ভ্রমণের সুযোগ অন্বেষণ করুন। বিবাহিত জীবন সুখের হবে।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কেরিয়ারে উন্নতির লক্ষ্যে ময়ূরের পালক বাড়িতে রাখুন।

মকর রাশি: বাবার কাছ থেকে পাওয়া কোনো পরামর্শকে সঠিকভাবে কাজে লাগিয়ে আজ আপনি কর্মক্ষেত্রে লাভবান হতে পারেন। কোথাও দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকলে আজ তা এড়িয়ে চলুন। নাহলে আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়বেন। পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। যদিও, প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য লাল রঙের গ্লাসে জল ভর্তি করে সেটিকে রোদে রেখে প্রতিদিন সেই জল পান করুন।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। যেটির পরিপ্রেক্ষিতে পরিবারের মতবিরোধের সম্ভাবনা রয়েছে। তবে, ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনি একাকীত্ব থেকে মুক্ত হবেন। আপনার ব্যক্তিত্বকে আজ উন্নত করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সাথে করুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের বই বা পড়াশোনা সংক্রান্ত অন্যান্য জিনিস দান করুন।

মীন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের হিতসাধনে সঠিকভাবে পরিশ্রম করুন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনো খেলাধূলাতে আজ আপনি অংশগ্রহণ করতে পারেন। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য মদ্যপান এবং আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।