আজ  বৃহস্পতিবার(৬ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহ দোষ প্রতিকারের উপায়

আজ  বৃহস্পতিবার(৬ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহ দোষ প্রতিকারের উপায়
আজকের দিনটি কেমন কাটবে, কার জীবনে উন্নতি, কাদের সমস্যা, সে সবই জেনে নিন সরস্বতী পূজার দিনে রাশিফল।

আজ  বৃহস্পতিবার(৬ জুন) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে গ্রহ দোষ প্রতিকারের উপায়।

মেষ রাশি: কোনো কাজে আজ আপনি প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। সেই সমস্যা থেকে মুক্তির জন্য আপনি বাবা অথবা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার আজ আপনি পাবেন। কোনো নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সূর্যদেবের উদ্দেশ্যে তামার পাত্রে গুড়, গম, লাল সিঁদুর ও লাল ফুল দিয়ে জল অর্পণ করুন।

বৃষ রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পাশাপাশি, আপনি কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারেন। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। যোগ্য কর্মচারীদের আজ পদোন্নতির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: প্রেমের জীবনকে সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে কপালে কেশরের তিলক লাগান।

মিথুন রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। কোনো কাজে আপনি আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটিকে একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে তোতা পাখিকে সবুজ রঙের লঙ্কা খেতে দিন।

কর্কট রাশি: পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও বিনিয়োগের আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার সময়মত সাহায্য আজ কারোর জীবন বাঁচাতে পারে। যার ফলে আপনার পরিবারের সদস্যরা অত্যন্ত গর্বিত হবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন। সেখানে গিয়ে আপনি কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করবেন। ভাই-বোনদের সাথে আপনি বাড়িতে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা-কালো রঙের একটি গরুকে খাবার খেতে দিন।

সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি খাওয়াদাওয়ার বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কোনো বিশেষ কর্তৃত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। প্রিয়জনদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও খান।

কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি দুর্দান্ত সময় অতিবাহিত করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে “ওম সাম শনিশ্চরায় নমহ”-এই মন্ত্রটি ১১ বার জপ করুন।

তুলা রাশি: পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আজ আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে জিনিসপত্রের প্রতি অবশ্যই নজর রাখুন। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান।

বৃশ্চিক রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। মনে রাখবেন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনো পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে আজ অবশ্যই অর্ধাঙ্গিনীর সাথে পরামর্শ করুন।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য বাড়িতে লাল রঙের গোলাপ গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।

ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার সন্দেহপ্রবণ মানসিকতাকে আজ দূরে সরিয়ে রাখুন। বন্ধুদের আজ আপনি মিস করতে পারেন। আপনার অনিয়ন্ত্রিত জীবন যাপন বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই, অবশ্যই নিজেকে সংযত করার চেষ্টা করুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন। কোনো কাজে আপনি আজ অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পেতে পারেন।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য তামার পাত্রে সারারাত জল রেখে তা পান করুন।

মকর রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁরা তাঁদের কোনো জমি বিক্রির জন্য ভালো ক্রেতার সন্ধান করেছিলেন তাঁদের জন্য এই দিনটি অনুকূল। কারণ, তাঁরা আজ একজন লাভজনক ক্রেতার সন্ধান পাবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার মন বল এবং ব্যবহারিক জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগান। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে সারারাত ছোলা ভিজিয়ে সকালে তা পাখিদের খাওয়ান।

কুম্ভ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। চাকরির জন্য কোথাও সফরের সম্ভাবনা থাকলে আপনি ইতিবাচক ফল পাবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। বন্ধুদের সাথে আজ অত্যধিক সময় অতিবাহিত করবেন না। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য ভগবান শিবের উদ্দেশ্যে ধুতরা গাছের ফল বা বীজ অর্পণ করুন।

মীন রাশি: কোনো কাজে আজ আপনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনো বিশেষ কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে আজ পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন। সেখানে গিয়ে আপনি কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহ দোষ প্রতিকারের উপায়: কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ে উন্নতির লক্ষ্যে একটি ছিদ্রযুক্ত কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে রেখে সেটি নিজের কাছে রেখে দিন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলগ্রহ দোষ প্রতিকারের উপায়জলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।