× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আজ বিশ্ব স্ট্রোক দিবস, দেশে আক্রান্ত ১৮ লাখ আর চিকিৎসক মাত্র ২১২ জন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
বিশ্ব স্ট্রোক দিবস

আজ বিশ্ব স্ট্রোক দিবস। প্রতি বছর সাধারণ মানুষকে সচেতন করতে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ ২৯ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস-২০২৫। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘এভরি মিনিট কাউন্ট’। এর বাংলা করা হয়েছে ‘প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’।

সারা বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো স্ট্রোক। কিছু সাধারণ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশ্বে প্রতি বছরই প্রায় দেড় কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে (প্রতি ৬ সেকেন্ডে ১জন) যার ৪০% কোন প্রকারের চিকিৎসা শুরুর আগেই বা চিকিৎসা শুরুর সংক্ষিপ্ত সময়ের মধ্যে মারা যান, এক তৃতীয়াংশ মানুষ স্থায়ী বিকলাংগতা নিয়ে প্রায় অর্থহীন বিভীষিকাময়, কষ্টকর জীবন যাপন করতে বাধ্য হন, স্ট্রোকে আক্রান্ত খুব কম মানুষই স্বাভাবিক জীবন ধারায় শামিল হতে পারেন।

আমাদের দেশের প্রতি ছয় জনে এক জন স্ট্রোকে আক্রান্ত হয়। আর দেশে স্ট্রোকে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ। বিপুল সংখ্যক এই রোগীর চিকিৎসায় প্রয়োজন ১ হাজার ৬০০ জন নিউরোসার্জন, দেশে আছেন মাত্র ২১২ জন নিউরোসার্জন।

স্ট্রোক মৃত্যুর প্রধান একটি কারণ হলেও দেশে স্ট্রোক রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা অপ্রতুল। ঢাকাকেন্দ্রিক এই চিকিত্সাব্যবস্থা। রাজধানীর ঢামেক হাসপাতাল, বিএমইউ ও নিউরোসায়েন্সেস হাসপাতাল এবং পাঁচটি বেসরকারি হাসপাতালে স্ট্রোক ব্যবস্থাপনার সুবিধা রয়েছে। এ ছাড়া আট বিভাগে আটটি স্ট্রোক সেন্টার চালুর কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি। দেশে স্ট্রোকের চিকিৎসা অপ্রতুল হওয়ায় মৃত্যু ও পঙ্গুত্বের ঝুঁকি বাড়ছে।

‘যদিও পঞ্চাশোর্ধ্ব মানুষের মধ্যে স্ট্রোকের হার বেশি। তবে ইদানীং তরুণদের মধ্যেও স্ট্রোকের প্রবণতা বাড়ছে। বিশ্বব্যাপী বাড়ছে ‘ইয়াং স্ট্রোক’। ৫০ বছর বয়সের নিচে স্ট্রোক হলে তাকে ‘ইয়াং স্ট্রোক’ বলা হয়। অনেকে অল্প বয়সে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন অতিরিক্ত ওজনের কারণে, কায়িক পরিশ্রম না করা, ইয়াংদের মধ্যে জাংক ফুড গ্রহণের প্রবণতা বেশি, এছাড়া কিছু ক্ষেত্রে তরুণরা মাদকাসক্ত হচ্ছে। এসব কারণে অতীতের তুলনায় ইদানীং তরুণদের মধ্যে স্ট্রোকের রোগী বেশি পাওয়া যাচ্ছে।’

স্ট্রোকের আধুনিক চিকিৎসার অন্যতম প্রধান পদ্ধতি হলো আইভি থ্রোম্বোলাইসিস। এটাকে খুব সহজভাবে ব্যাখ্যা করলে বলা যায়, মস্তিষ্কের রক্তনালিতে রক্তপিণ্ড তৈরি হলে রক্ত চলাচল বাধাগ্রস্ত করলে মস্তিষ্কের অংশবিশেষ নষ্ট হয়ে যায়। ফলে মস্তিষ্কের ঐ অংশ কার্যক্ষমতা হারায়। এটাই ইস্কেমিক স্ট্রোক। মস্তিষ্কের রক্তনালিতে জমাট বাঁধা রক্তপিণ্ডক ওষুধের মাধ্যমে গলিয়ে দেয়া যায়। এতে করে বন্ধ রক্তনালি আবার চালু হয়। ফলে মস্তিষ্কের মৃতপ্রায় কোষগুলো রক্ষা পায়।

সাধারণত স্ট্রোকে আক্রান্তের সাড়ে চার ঘণ্টার মধ্যে হাসপাতালে এলে এ চিকিৎসা পাওয়া সম্ভব। তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্ট্রোকের রোগীর জন্য প্রথম চার ঘণ্টা গোল্ডেন আওয়ার, ঐ সময়ের মধ্যে চিকিৎসা নিশ্চিত করতে পারলে ৮০ ভাগ রোগী সুস্থ হয়ে ওঠে।

তবে দেশের সব হাসপাতালে এ চিকিৎসা পাওয়া যায় না। তাহলে কি স্ট্রোকের চিকিৎসা নাই? অবশ্যই চিকিৎসা আছে। তাকে মেকানিক্যাল থ্রোম্বেক্টমির চিকিৎসা দেওয়া যায়। এটি স্ট্রোকের একেবারে আধুনিক চিকিৎসা। এটা ছোটখাটো একটা অপারেশন। ক্যাথল্যাবে করা হয়। হার্ট অ্যাটাক হলে রোগীকে যেমন ক্যাথল্যাবে নিয়ে গিয়ে বন্ধ রক্তনালিতে স্ট্যান্ট বসিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করা হয়, তেমনিভাবে মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করা হয়। মেশিনের সাহায্যে রক্তপিণ্ড টেনে বের করা হয়। এতে সফল না হলে একধরনের স্ট্যান্ট সূক্ষ্ম ক্যাথেটারের মধ্যে দিয়ে স্ট্যান্ট নিয়ে গিয়ে রক্তপিণ্ডের মধ্যে বসানো হয়। তিন-পাঁচ মিনিট পর স্ট্যান্ট বের করে আনা হয়। স্ট্যান্টের ফাঁকা জায়গায় রক্তপিণ্ড আটকে যায়। ফলে বন্ধ হওয়া রক্তনালি খুলে যায়। রক্ত চলাচল আবার স্বাভাবিক হয়।

এই বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, দেশেই হচ্ছে আধুনিক এই চিকিৎসা। একমাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে (নিনস) মেকানিক্যাল থ্রোম্বেক্টমি প্রতিনিয়ত হচ্ছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ও ইবনে সিনা মেডিক্যাল কলেজ, কল্যাণপুরে এ চিকিৎসা অল্পবিস্তর হচ্ছে।

স্ট্রোক কী এবং ঝুঁকিতে কারা :বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালির রোগ। হঠাত্ করে মস্তিষ্কের রক্তসঞ্চালন বন্ধ হয়ে বা রক্তনালি ছিঁড়ে গিয়ে সাধারণত স্ট্রোক হয়ে থাকে। অনেকের ধারণা স্ট্রোক’ হার্টের রোগ। তারা ভুল করে রোগীকে হার্টের চিকিৎসকের কাছে নিয়ে যান। সাধারণত ৫০ ঊর্ধ্ব মানুষের মধ্যে স্ট্রোক হয় বেশি। এর বাইরেও উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টরলের অধিক্য কিংবা যারা ধূমপান করেন, অ্যালকোহল পান করেন এবং অন্যান্য মাদকদ্রব্য সেবন করেন, অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ, অতিরিক্ত ওজন—এসব কারণের জন্য স্ট্রোক হতে পারে।

স্ট্রোক প্রতিরোধের উপায় হিসেবে ছয়টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রচারণা চালানো হচ্ছে।
বিষয় গুলো হচ্ছে-
১) স্ট্রোকের ঝুঁকি তৈরীকারী উপাদান বা Risk factor গুলোকে নিয়ন্ত্রণ রাখা যেমন- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল,
২) নিয়মিত ব্যায়াম করা ও সচল জীবন যাপন করা।
৩) স্বাস্থ্যকর খাদ্যভ্যাস গড়ে তোলা। খাদ্যে অতিরিক্ত লবণ পরিহার এবং ফলমুল ও শাক- সবজির বেশি পরিমাণে খাওয়া।
৪) এলকোহল বা মদ্যপান সীমিত রাখা
৫) ধূমপান এড়িয়ে চলা
৬) স্ট্রোকের লক্ষণ সমূহ চিহ্নিত করতে জানা ও করণীয় নির্ধারণ করা।
আসুন, আমরা আমাদের করণীয় নির্ধারন করি। উল্লেখিত ছয়টি বিষয় মেনে চলার মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি কমানোর চেষ্টা করি।


এ ক্যটাগরির আরো খবর..