× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

আজ বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস

আজ বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস। আজকের দিনটিকে ইথার ডেও বলা হয়। ১৮৪৬ সালে ডায়েথিল ইথারের অ্যানাস্থেসিয়ার সফল প্রয়োগের পর এই দিনটিকে অ্যানাস্থেসিয়া দিবস হিসেবে পালন করা হয়। যে কোনো অপারেশনের আগে রোগীকে অচেতন করতেই অ্যানাস্থেসিয়া প্রয়োগ করা হয়। অপারেশনের আগে রোগীর শারীরিক সুস্থতা যাচাই করা, অপারেশন চলাকালে রোগীকে ব্যথামুক্ত রাখা ও সার্বক্ষণিক মনিটরিং এবং অপারেশনের পরও রোগীকে ব্যথামুক্ত রাখার কাজটি করে থাকেন অ্যানাস্থেসিওলজিস্ট। মুমূর্ষু রোগীর ইনটেনসিভ কেয়ার, জটিল ব্যথার চিকিৎসা, বিভিন্ন রোগীর পেলিয়েটিভ কেয়ার সেবা প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যানাস্থেসিওলজিস্টরা।

আমাদের দেশে অ্যানাস্থেসিয়া চিকিৎসকের অভাবে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অপারেশন হচ্ছে না। অথচ সেখানে অপারেশন করার জন্য সার্জন, আধুনিক অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতি সবই রয়েছে। চিকিৎসা বিজ্ঞানে অ্যানাস্থেসিয়া বিষয়ে উন্নতি হওয়ার কারণেই আজ জটিল সার্জারিসহ কিডনি, লিভার ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদভাবে প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে। অস্ত্রোপচারের রোগীদের মধ্যে শতকরা ৯০ জনই প্রশ্ন করে থাকেন- অপারেশনের সময় ব্যথা পাবেন কিনা? শতকরা ৮০ জন রোগী প্রশ্ন করেন, অস্ত্রোপচারের পর তার জ্ঞান কতক্ষণ পর ফিরবে? এসব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন একজন অ্যানাস্থেসিওলজিস্ট।

অ্যানাস্থেসিয়া তিনটি জায়গায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি হলো অপারেশনের আগে, যেটাকে বলা হয় প্রি-অপারেটিভ চেকআপ। দ্বিতীয়টি হলো অপারেশন চলাকালে এবং তৃতীয়টি হলো অপারেশনের পর। আগে অজ্ঞান করলে পরের দিন গিয়ে জ্ঞান ফিরত। আর বর্তমানে অপারেশন করার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে। বর্তমানে চিকিৎসাবিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যানাস্থেসিওলজিস্টের সংখ্যা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। এক্ষেত্রে সংশ্লিষ্টদের ভূমিকা রাখতে হবে।

জানা যায়, ১৯৫০ এর দশক পর্যন্ত অ্যানাস্থেসিয়ার চর্চা ছিল না। প্রথমদিকে ইথার ও ক্লোরোফরম দিয়ে অজ্ঞান করা হতো। আগে অপারেশনের পর জ্ঞান ফিরতে সময় লাগত কমপক্ষে সাত থেকে আট ঘণ্টা। আর এখন অপারেশন শেষ হওয়ার কিছু সময়ের মধ্যে জ্ঞান ফিরে আসে। এ বিষয়ে বর্তমানে বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশের অবস্থাও অনেক ভালো।


এ ক্যটাগরির আরো খবর..