× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

আজ বিকালে রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের সংলাপ

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
আজ বিকালে রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের সংলাপ

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে আজ বঙ্গভবনে যাবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বিকাল ৪টায় বঙ্গভবনে এই সংলাপে অংশ নেবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ) সম্পদ বড়ুয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ১৭ জানুয়ারি সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়।

আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়।

এর আগে জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বেশ কয়েকটি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে যায়। তবে বিএনপি এই সংলাপে যোগ দেয়নি।


এ ক্যটাগরির আরো খবর..