× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

ডেস্ক

আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
দেবী কালরাত্রির পূজা

আজ নবরাত্রির সপ্তম দিন অর্থাৎ মহালয়ার পর শুক্ল পক্ষের সপ্তমী তিথিতে নবদুর্গার সপ্তম রূপ দেবী কালরাত্রির পূজা। এই দিন দেবী কালরাত্রির আরাধনা করলে দেবী ভক্তদের জীবন থেকে সব ধরনের ভয় দূর করেন এবং তাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। দেবী কালরাত্রি সর্বদা ভক্তদের জন্য শুভ ফল দেওয়ার কারণে, তিনি শুভঙ্করী নামেও পরিচিত।

মা দুর্গার সপ্তম রূপ দেবী কালরাত্রি।‌ দেবী কালরাত্রি হল মা দুর্গার নয়টি রূপের মধ্যে সবথেকে উগ্রতম রূপ। দেবী পার্বতীর রৌদ্ররূপ, ভয়ালদর্শনা দেবী কালরাত্রি। ব্যাঘ্রচর্ম পরিহিতা দেবীর শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতো কালো। এলোকেশী দেবীর গলায় বিদ্যুতের মত জ্বলজ্বলে মালা। দেবীর ত্রিনয়ন এবং দেবীর চোখগুলি ব্রহ্মান্ডের মত গোলাকার। দেবী কালরাত্রির চোখ থেকে নিঃসৃত হয় বিদ্যুতের মত আলো আর নাসিকা থেকে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে নির্গত হয় ভয়ঙ্কর অগ্নিশিখা। চতুর্ভুজা দেবীর এক হাতে বজ্র, এক হাতে খড়গ, এক হাতে বরমুদ্রা ও অন্য হাতে অভয়মুদ্রা। দেবীর বাহন গর্দভ বা গাধা। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী কালরাত্রি।

পুরাণ অনুসারে, রাক্ষসকুলধিপতি রুরুকে বধ করার জন্য দেবী দুর্গাকে কালরাত্রির রূপ ধারণ করতে হয়েছিল। অসুররাজ রুরুর নজর পড়েছিল দেবী পার্বতীর উপর। সেই দুরাশা নিয়ে পিতামহ ব্রহ্মার তপস্যা শুরু করে রুরু। প্রজাপতি ব্রহ্মা তার ডাকে সাড়া না দেওয়ায় আরও কঠোর তপস্যা শুরু করে সে। তপোবলে আগুন লাগিয়ে দেয় ত্রিভুবনে। মারা যেতে থাকে পশু পাখি মানুষ। রুরুর অত্যাচারে দেবতারা রেগে ছিল অনেক আগে থেকেই। তার উপর জীবজগতের এই নিদারুণ কষ্ট সহ্য করতে পারেন না দেবী পার্বতী। ক্রোধে কালো হয়ে আসে দেবীর শরীর। চাঁদের মতো সুন্দর মুখ বদলে হয়ে যায় ভয়ংকর। খোলা চুলে, রক্তলাল চোখে খড়্গ হাতে ছুটে যান রুরুকে উচিত শিক্ষা দিতে। দেবীর ওই প্রলয়ঙ্করী রূপের কাছে বেশিক্ষণ তিষ্ঠোতে পারেনি রুরু। নখ দিয়ে তার ধর মুণ্ড আলাদা করে দেন দেবী। লোলজিহ্বায় পান করেন অসুররক্ত। ভয়ঙ্করদর্শনা হলেও অসুর বিনাশ করে ত্রিজগতে শান্তি এনেছিল দেবী কালরাত্রি। দেবীর এই রূপকে বীরত্ব ও সাহসের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

ঋগ্বেদের দশম মন্ডলের “রাত্রিসুক্ত”-এ পরমাত্মাকে বলা হয়েছে রাত্রি। পরমব্রহ্মই রাত্রি। ব্রহ্মময়ী মা ঐ রাত্রিরই শক্তি। রাত্রিতে জীবজগৎ বিরত হয় সমস্ত কার্য থেকে। বিশ্রামলাভ করে সকলে। প্রলয়কালে এই রাত্রিরূপিণী মাতার ক্রোড়ে বিলয় ঘটে বিশ্বের। মায়ের অঙ্গে বিশ্রাম নেয় নিখিল জীবনীবহ। মহাপ্রলয়ের রাত্রিই মহারাত্রি ! দেবী এই রাত্রিরূপা।

মহারাত্রি থেকে কালরাত্রি গভীরতর। মহারাত্রিতে সংসার লয় হয়, কিন্তু পরমপুরুষ মহাবিষ্ণু জেগে থাকেন। কালরাত্রিতে মহাবিষ্ণুও ঘুমিয়ে পড়েন। অনন্তশয্যা বিস্তার করে নিদ্রিত ভগবান কি করেন ? “শ্রীশ্রীচন্ডী” তে বলেন, তিনি যোগনিদ্রাকে ভজনা করেন। এই যোগনিদ্রাই মহাকালিকা বা কালরাত্রি। প্রত্যহ দিবাবসানে কর্মক্লান্তির পর মানুষ যাঁর কোলে বিশ্রাম নেয়, আবার প্রভাতে যাঁর কোল থেকে উত্থিত হয় নতুন উদ্যম নিয়ে — তিনি কালরাত্রি। দেবীর অংশভূতা কুন্ডলিনী কালিকা। বিশ্বকে, বিশ্বজীবকে, বিশ্বনাথ ও কালশক্তিকে যিনি স্তব্ধ করেন তিনিই দেবী কালরাত্রি।

ধ্যানমন্ত্র —

কালরাত্রিং মহামায়ায়ং শক্তিশূলাসিধারিণীম।

সর্বায়ুধধরাং রৌদ্রীং খেটপট্টিশধারিণীম॥

করলদ্রংষ্ট্রাং বিম্বৌষ্ঠিং সর্বলক্ষণসংযুতাম।

সূর্যকোটিসহস্রেন অযুতাযুতবর্চসা॥

বিচিত্রাভরণপেতাং দিব্যকাঞ্চনভুষিতাম।

দিব্যাম্বরধরাং দীপ্তাং দীপ্তকাঞ্চনসুপ্রভাম॥

সর্বৈশ্বর্যময়ীং দেবীং কালরাত্রিমিবদ্যতাম।

লীলাধারাং মহাকায়াং প্রেক্ষৎ কাঞ্চীগুণস্রজাম॥

খড়্গমেকেন হস্তেন করেনান্যেন খেটকাম।

ধনুরেকেন হস্তেন শরমন্যেন্য বিভ্রতীম॥

তর্জয়ন্তীং ত্রিশূলেন জ্বালামালাকৃতি প্রভাম।

কালরাত্রি মহামায়া শক্তি, শূল ও অসি-ধারিণী, সর্বায়ুধধারিণী, ভীষণা, খেট ও কুঠার-ধারিণী, ভীষণদর্শনা, বিম্বৌষ্ঠী, সর্বসুলক্ষণযুক্তা। সহস্রকোটি সূর্যের তেজঃপুঞ্জধারিণী, বিচিত্র আভরণবিশিষ্টা, দিব্যস্বর্ণবিভুষিতা। দিব্য বস্ত্রধরা, দীপ্তা, দীপ্তকাঞ্চন প্রভাবিশিষ্টা। সর্বৈশ্বর্যময়ী কালরাত্রির ন্যায় আবির্ভূতা দেবী লীলার আধার, বিশাল দেহবিশিষ্ট উজ্জ্বল কাঞ্চী ভূষণধারীণী। এক হস্তে খড়্গ, অন্য হস্তে খেটক, অপর হস্তে ধনু ও অন্য হস্তে শর ধারণ করে ত্রিশূল দ্বারা তিনি (অসুরগণকে) তর্জন করছেন এবং তেজঃপুঞ্জ দ্বারা প্রভাবিশিষ্ট হয়েছেন।

প্রণাম মন্ত্র —

কালী কালী মহাকালী, কালিকে কালরাত্রীকে।

ধর্মার্থমোক্ষদে দেবী কালরাত্রি নমস্তুতে॥

দেবতারা হিমালয়ের কোলে শুরু করলেন দেবীর স্তব। দেবী মাহাত্ম্যতে এই স্তব সম্পূর্ণ ভাবে উল্লেখ রয়েছে‌, কিছুটা অংশ সংযোজিত করা  হল।

যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমাযেতি শব্দিতা
নমস্তস্যৈ
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ

যা দেবী সর্বভূতেষু চেতনেত্যভিধীযতে
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ

যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ

যা দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা
নমস্তস্যৈনমস্তস্যৈ  নমস্তস্যৈ নমো নমঃ

যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা .
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ 

পুরাণে আরও উল্লেখিত আছে, দেবী একদিন হিমালয়ে সিংহপৃষ্ঠে বসে মধু পান করছিলেন। এমন সময় চণ্ড আর মুণ্ড নামক দুই দানব দেবীকে দেখতে পেলেন। চণ্ড-মুণ্ড একথা গিয়ে শুম্ভ-নিশুম্ভকে জানালেন। শুম্ভ-নিশুম্ভ সেই দেবীর রূপ বর্ণনা শুনে দেবীকে লাভ করার জন্য আকুল হলেন। সুগ্রীব নামক এক অসুর দেবীর কাছে গেলেন শুম্ভ-নিশুম্ভের দূত হিসেবে। সুগ্রীব হিমালয়ে সেই পর্বত চূড়ায় গিয়ে দেবীকে শুম্ভ-নিশুম্ভের পরাক্রম, ঐশ্বর্যের কথা বলে বিবাহের প্রস্তাব দিলেন। দেবী একথা শুনে হেসে বললেন, আমার প্রতিজ্ঞাটি শোনো। যিনি আমাকে যুদ্ধে জয় করবেন, তিনিই আমার স্বামী হবেন। এরপর শুম্ভ-নিশুম্ভের সেনাপতি ধুম্রলোচন ষাট হাজার সেনা নিয়ে গেলেন দেবীকে পরাজিত করতে। দেবীর তেজে ধুম্রলোচন ভস্মীভূত হলেন। দেবীর সিংহবাহিনী অসুর সেনাকে ধ্বংস করে দিল। শুম্ভ-নিশুম্ভ এরপর চণ্ড-মুণ্ডকে পাঠালেন। চণ্ড-মুণ্ড বহু সেনা, অশ্ব, রথ, হাতি নিয়ে যুদ্ধে এলেন,।তাঁরা হিমালয়ের চূড়ায় হাস্যরত দেবী অম্বিকাকে দেখতে পেলেন। এরপর দেবী চণ্ডিকা তাঁদের দেখে ভীষণ ক্রুদ্ধা হলেন। ক্রোধে তাঁর মুখমণ্ডল কৃষ্ণবর্ণা হলেন। তখন দেবীর কপাল থেকে এক ভীষণ দর্শনা দেবী প্রকট হলেন। সেই দেবী কালিকা বা কালরাত্রি। অতি ভীষণা, ভয়ঙ্করী, কোটর গতা, আরক্ত চক্ষু বিশিষ্টা। সেই ভয়ঙ্করা দেবী ভীষণ হুঙ্কার দিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। কতগুলি অসুরকে দেবী তাঁর চরণ ভারে পিষে বধ করলেন। যুদ্ধক্ষেত্রে এই ভাবে দেবী অসুরদের ধ্বংস করে ফেললেন। এরপর দেবী তাঁর খড়গ তুলে ‘হং’ শব্দ করে চণ্ডের দিকে ধেয়ে গেলেন। দেবী চণ্ডের চুলের মুঠি ধরে খড়গ দ্বারা এক কোপে চণ্ডের শিরোচ্ছেদ করে ফেললেন। চণ্ড অসুর বধ হল। চণ্ড নিহত হয়েছে দেখে ক্রোধে মুণ্ড দেবীর দিকে ধেয়ে গেলেন। দেবী তাঁর রক্তাক্ত খড়গ দিয়ে আর এক কোপে মুণ্ডের শিরোচ্ছেদ করলেন। চণ্ড-মুণ্ড বধ হতে দেখেই দেবতারা আনন্দে দেবীর জয়ধ্বনি দিতে থাকলেন‌। দেবী মাহাত্ম্য অনুযায়ী, চন্ড আর মুণ্ডের ছিন্ন মস্তক নিয়ে দেবী, মহামায়ার কাছে এসে বিকট  হেসে বললেন, “এই যুদ্ধরূপ যজ্ঞে আমি আপনাকে চণ্ড ও মুণ্ড নামের দুই মহাপশুর মস্তক উপহার দিলাম। এখন আপনি নিজেই শুম্ভ ও নিশুম্ভকে বধ করবেন।” দেবী অম্বিকা তখন বললেন, “হে দেবী, যেহেতু তুমি চণ্ড ও মুণ্ডের বধ করে মাথা দুটি আমার নিকট নিয়ে এসেছ। সেজন্য আজ থেকে তুমি জগতে ‘চামুণ্ডা’ নামে বিখ্যাত হবে।” মাতা কালরাত্রি শুভফলের দেবী বলেও অনেকে মনে করেন। তাই মাতার আরেক নাম হল শুভঙ্করী। মাতা কালরাত্রির আশীর্বাদে জীবনের সমস্ত কুপ্রভাব বিনষ্ট হয় বলে ভক্তদের ধারণা। মাতার নৈবেদ্যতে গুড় নিবেদন করলে তিনি প্রসন্না হন বলে ভক্তদের বিশ্বাস।

দেবী পার্বতীর কালরাত্রি হয়ে ওঠার কাহিনি

পুরাণে কথিত রয়েছে, এমন সময় সেখান দিয়ে শিবজায়া দেবী পার্বতী গঙ্গাস্নানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দেবী তাদের স্তব শুনে বললেন, হে দেববৃন্দ, আপনারা এখানে কার স্তব করছেন? সেই সময় ভগবতী পার্বতীর শরীর থেকে একই রকম দেখতে আর এক জন দেবী বেরিয়ে এলেন। আবির্ভূত হয়ে নব দেবী বললেন, দেবতারা আমার স্তব করছেন। এই দেবীই আদ্যাশক্তি জগত মাতা অম্বিকা মহামায়া। তিনি দেবী পার্বতীর কোষ থেকে সৃষ্টি হয়েছেন বলে তার এক নাম কৌশিকী। কথিত আছে, এরপর নাকি দেবী পার্বতী কৃষ্ণবর্ণা হয়ে যান। যাঁকে আমরা কালরাত্রি বলি। ইনি মাতা কালিকা নামেও পরিচিত। পুরাণে আরও উল্লেখিত আছে, দেবী একদিন হিমালয়ে সিংহপৃষ্ঠে বসে মধু পান করছিলেন। এমন সময় চণ্ড আর মুণ্ড নামক দুই দানব দেবীকে দেখতে পেলেন। চণ্ড-মুণ্ড একথা গিয়ে শুম্ভ-নিশুম্ভকে জানালেন। শুম্ভ-নিশুম্ভ সেই দেবীর রূপ বর্ণনা শুনে দেবীকে লাভ করার জন্য আকুল হলেন। সুগ্রীব নামক এক অসুর দেবীর কাছে গেলেন শুম্ভ-নিশুম্ভের দূত হিসেবে। সুগ্রীব হিমালয়ে সেই পর্বত চূড়ায় গিয়ে দেবীকে শুম্ভ-নিশুম্ভের পরাক্রম, ঐশ্বর্যের কথা বলে বিবাহের প্রস্তাব দিলেন। দেবী একথা শুনে হেসে বললেন, আমার প্রতিজ্ঞাটি শোনো। যিনি আমাকে যুদ্ধে জয় করবেন, তিনিই আমার স্বামী হবেন। এরপর শুম্ভ-নিশুম্ভের সেনাপতি ধুম্রলোচন ষাট হাজার সেনা নিয়ে গেলেন দেবীকে পরাজিত করতে। দেবীর তেজে ধুম্রলোচন ভস্মীভূত হলেন। দেবীর সিংহবাহিনী অসুর সেনাকে ধ্বংস করে দিল। শুম্ভ-নিশুম্ভ এরপর চণ্ড-মুণ্ডকে পাঠালেন। চণ্ড-মুণ্ড বহু সেনা, অশ্ব, রথ, হাতি নিয়ে যুদ্ধে এলেন,।তাঁরা হিমালয়ের চূড়ায় হাস্যরত দেবী অম্বিকাকে দেখতে পেলেন। এরপর দেবী চণ্ডিকা তাঁদের দেখে ভীষণ ক্রুদ্ধা হলেন। ক্রোধে তাঁর মুখমণ্ডল কৃষ্ণবর্ণা হলেন। তখন দেবীর কপাল থেকে এক ভীষণ দর্শনা দেবী প্রকট হলেন। সেই দেবী কালিকা বা কালরাত্রি। অতি ভীষণা, ভয়ঙ্করী, কোটর গতা, আরক্ত চক্ষু বিশিষ্টা। সেই ভয়ঙ্করা দেবী ভীষণ হুঙ্কার দিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। কতগুলি অসুরকে দেবী তাঁর চরণ ভারে পিষে বধ করলেন। যুদ্ধক্ষেত্রে এই ভাবে দেবী অসুরদের ধ্বংস করে ফেললেন। এরপর দেবী তাঁর খড়গ তুলে ‘হং’ শব্দ করে চণ্ডের দিকে ধেয়ে গেলেন। দেবী চণ্ডের চুলের মুঠি ধরে খড়গ দ্বারা এক কোপে চণ্ডের শিরোচ্ছেদ করে ফেললেন। চণ্ড অসুর বধ হল। চণ্ড নিহত হয়েছে দেখে ক্রোধে মুণ্ড দেবীর দিকে ধেয়ে গেলেন। দেবী তাঁর রক্তাক্ত খড়গ দিয়ে আর এক কোপে মুণ্ডের শিরোচ্ছেদ করলেন। চণ্ড-মুণ্ড বধ হতে দেখেই দেবতারা আনন্দে দেবীর জয়ধ্বনি দিতে থাকলেন‌। দেবী মাহাত্ম্য অনুযায়ী, চন্ড আর মুণ্ডের ছিন্ন মস্তক নিয়ে দেবী, মহামায়ার কাছে এসে বিকট  হেসে বললেন, “এই যুদ্ধরূপ যজ্ঞে আমি আপনাকে চণ্ড ও মুণ্ড নামের দুই মহাপশুর মস্তক উপহার দিলাম। এখন আপনি নিজেই শুম্ভ ও নিশুম্ভকে বধ করবেন।” দেবী অম্বিকা তখন বললেন, “হে দেবী, যেহেতু তুমি চণ্ড ও মুণ্ডের বধ করে মাথা দুটি আমার নিকট নিয়ে এসেছ। সেজন্য আজ থেকে তুমি জগতে ‘চামুণ্ডা’ নামে বিখ্যাত হবে।” মাতা কালরাত্রি শুভফলের দেবী বলেও অনেকে মনে করেন। তাই মাতার আরেক নাম হল শুভঙ্করী। মাতা কালরাত্রির আশীর্বাদে জীবনের সমস্ত কুপ্রভাব বিনষ্ট হয় বলে ভক্তদের ধারণা। মাতার নৈবেদ্যতে গুড় নিবেদন করলে তিনি প্রসন্না হন বলে ভক্তদের বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..