× Banner
সর্বশেষ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

আজ থেকে ৭ দিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ

admin
হালনাগাদ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
আজ থেকে ৭ দিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি বাণিজ্য ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। পহেলা মে শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন দেশের একমাত্র চতুরদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বন্ধ থাকবে। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশনে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম অব্যাহত থাকবে।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসসহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী শনিবার (৩০ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৭ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর আগামী শনিবার (৭ মে) সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিকভাবেই শুরু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..