আজ থেকে ১৬ জুন গ্যাস সংকটে থাকবে দেশ

আজ থেকে ১৬ জুন গ্যাস সংকটে থাকবে দেশ

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় সারাদেশে ১৪ থেকে ১৬ জুন তিনদিন গ্যাসের সংকট থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এর ফলে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না।

এজন্য ১৪-১৬ জুন পর্যন্ত তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেন, বৈরী আবহাওয়ার কারণে এলএনজি ঢুকতে পারছে না।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। ফলে এলএনজি নামাতে পারবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।