× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডেস্ক

আজ তুর্কমেনিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
bfa

এএফসি অনুর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপে আজ শুক্রবার তুর্কমেনিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

একই ভেন্যুতে ইরানের বিপক্ষে বাংলাদেশ গ্রুপের অন্য ম্যাচটি খেলবে আগামী ১২ মার্চ রোববার। তিন দলের মধ্যে সেরা দলটি পরের পর্বে খেলার সুযোগ পাবে।

ইতোমধ্যে গত বুধবার গ্রুপ বাছাইপর্বের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-১ গোলে হারিয়ে উড়ন্ত সুচনা করেছে ইরান।

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যদের প্রতি পুর্ন আস্থা রেখে বলেছেন, এএফসি অ-১৬ পর্যায়ে দুই বার শীর্ষ পর্যায়ে খেলেছে তারা। অ-২০ এর ক্ষেত্রেও তেমনটা আশা করছেন।

ভারত ও নেপালের নারী খেলোয়াড়দের শারীরিক গঠনের সাথে ইরান আর তুর্কমেনিস্তানের নারীদের মিল আছে। লম্বায় তারা এগিয়ে থাকলেও ফিটনেস এবং নিজেদের মাঠে খেলার কারণে স্বাগতিক মেয়েরা এগিয়ে থাকবে বলে মনে করেন ছোটন।

র‍্যাংকিংএ বাংলাদেশের মেয়েদের চেয়ে (১৪০তম) অনেকটাই এগিয়ে রয়েছে ইরান (৬৮তম)। তুর্কমেনিস্তানের অবস্থানও বাংলাদেশের চেয়ে তিন ধাপ উপরে (১৩৭তম)।


এ ক্যটাগরির আরো খবর..