× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

আজ ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি

admin
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  চারদিনের সফরে আজ রোববার দুপুরে বাংলাদেশে আসছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আঁলা বেরসে। আঁলা বেরসের সফরের মধ্য দিয়ে এটাই হবে কোনো সুইস রাষ্ট্রপতির প্রথমবারের মতো বাংলাদেশ সফর।

সফরে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করবেন।

ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা ও দু’দেশের মাঝে নিবিড় দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এ সফরে আসছেন। এছাড়া সফরে সুইস রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আনুষ্ঠানিক সাক্ষাতের কথা রয়েছে। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেয়ার পাশাপাশি, উভয় দেশ অর্থনৈতিক, উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা হবে এ সফরের মুখ্য বিষয়। আগামী ৬ ফেব্রুয়ারি বেরসে কক্সবাজারে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য সুইজারল্যান্ড মানবিক সহায়তা দিয়ে আসছে। তার এই সফরে, তিনি নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশে সক্রিয় সুইস ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন।

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১০ সালের পর দু’দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..