আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবারের মতো এবারো তিনি বাংলায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে চারটি প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানা গেছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সূত্রে জানা যায়,‘ আজ শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে (বাংলাদেশ সময় শুক্রবার মধ্য রাতে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের উন্নয়নযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন। এছাড়া বিশ্বশান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী। সুশাসন, স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে বলে মন্তব্য করবেন তিনি।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ ও সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অগ্রযাত্রায় অংশীদার হতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।