× Banner
সর্বশেষ
বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল – প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদ মন্ত্রী

ডেস্ক

আজ জমা দিবেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

আজ শনিবার (২২ মার্চ) প্রতিবেদন জমা দেবে বলে জানান তিনি।

তিনি জানান, আজ দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। মিডিয়া সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়ার পর দুপুর ১টায় যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

তিনি বলেন, ‘কিছু মালিক ও সম্পাদক নিজেদের জন্য নানা কিছু করলেও সাংবাদিকদের ন্যূনতম বেতনভাতাও দিতে চান না। এ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।’

তিনি সাংবাদিকদের সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত না করলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে আরও বলেছিলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আসছে। এতে অনেক কিছু শক্ত করে বলা হয়েছে। ফলে যেসব মালিক সাংবাদিকদের সম্মানজনক বেতনভাতা দেবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..