× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ডেস্ক

আজ বাংলাদেশে কোথায় কোথায় পালিত হবে ঈদ

Dutta
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০২৪
শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৬তম পবিত্র ঈদুল ফিতরের জামাত

আন্তর্জাতিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সারা বিশ্বে একই তারিখে ধর্মীয় উৎসবগুলো পালন করেন মুসলমানদের একটি অংশ। এরই অংশ হিসেবে রোববার (১৬ জুন) বাংলাদেশে কিছু কিছু এলাকায় ঈদুল আজহা উদ্‌যাপন করছেন তারা।

রাজধানীর পান্থপথে সকাল সোয়া ৭টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত।

এ উপলক্ষে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে তিনটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল সোয়া ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন এম শমসের আলী। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় এবং সকাল সাড়ে ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে চট্টগ্রামের সাতকানিয়ার মির্জারখীল দরবার শরিফের অনুসারীরাও এদিন ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। প্রায় ২০০ বছরের ঐতিহ্য অনুযায়ী দরবারের অনুসারী দক্ষিণ চট্টগ্রামের অন্তত ৬০ গ্রামবাসী এভাবে ঈদ, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব উদ্‌যাপন করে আসছেন।

জানা যায়, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়াসহ তৈলারদ্বীপের ৬০ গ্রামের বাসিন্দারা আজ ঈদের নামাজ শেষে পশু কোরবানি দিচ্ছেন।

এ ছাড়া চাঁদপুরের অর্ধশত গ্রামে একইদিন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হচ্ছে। জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার এমন অর্ধশত গ্রামের বাসিন্দারা এই ধর্মীয় উৎসবে শামিল হচ্ছেন।
 


এ ক্যটাগরির আরো খবর..