× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

নিউজ ডেস্ক

আজ একদিনেই দুটি বেঞ্চে নিষ্পত্তি হয়েছে প্রায় দুই হাজার মামলা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৮(জামিন সংক্রান্ত) ধারা মোতাবেক ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মোকদ্দমাগুলো শুনানি ও দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী আজ একদিনেই দুটি বেঞ্চে নিষ্পত্তি হয়েছে প্রায় দুই হাজার মামলা।

আজ বুধবার (২০ এপ্রিল) থেকে দুইদিনের জন্য গঠন করা ১৩টি বেঞ্চে মামলাগুলোর নিষ্পত্তি শুরু হয়েছে।

এর মধ্যে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চে নিষ্পত্তি হয়েছে দেড় হাজারের মতো মামলা। আর বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চে এদিন নিষ্পত্তি হয়েছে ৪৭৫টি মামলা। এভাবে বাকি ১১টি বেঞ্চেও বিপুল পরিমাণ মামলার নিষ্পত্তি হয়েছে।

ওই আদেশে ২০ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত বিচার কাজ পরিচালানার জন্য এ ১৩টি বেঞ্চ গঠন করেন।

এসব বেঞ্চে এখতিয়ার হিসেবে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৮ ধারা মোতাবেক ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মোকদ্দমাগুলো শুনানি ও নিষ্পত্তি করবেন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন।

উল্লেখ্য, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত ১৭ এপ্রিল এক আদেশে ১৩টি বেঞ্চ গঠন করেছিলেন। যে বেঞ্চগুলোকে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ (জামিন সংক্রান্ত) ধারা মোতাবেক ২০১৬ থেকে ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মামলাগুলোর নিষ্পিত্তি করতে বলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..