× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

আজহারের পরিকল্পনা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। কিন্তু তাকে আবারও জাতীয় দলে ভেড়ানো নিয়ে মোহাম্মদ হাফিজের মতো কঠিন বিরোধী ছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী। তবে সবার সঙ্গে সমঝোতা শেষে আমিরকে নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে দলে রাখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাফল্যের পর এবার সেই আমিরকে নিয়ে ওডিআইতে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন আজহার।

মোহাম্মদ শহীদ আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে পাকিস্তান। তিন ম্যাচে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলেও পাকিস্তানের হয়ে খেলার যোগ্যতাটুকু আবারও দেখিয়েছেন মোহাম্মদ আমির। এবার আজহারের নেতৃত্বে ওয়ানডেতেও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আমিরের কাছ থেকে সেরাটা পাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের ওডিআই অধিনায়ক।

একই দলে আমির থাকলে না খেলার জন্যও হুমকি দিয়েছিলেন আজহার। কিন্তু এবার আমিরকে নিয়েই নিউজিল্যান্ড সফরে চ্যালেঞ্জ উতরে যাওয়ার কথা বলেন আজহার, ‘আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা সবাই একত্রিত রয়েছি এবং চ্যালেঞ্জ গ্রহণের অপেক্ষায় রয়েছি। অধিনায়ক হিসেবে আমার কাজ হচ্ছে দলকে পরিচালিত করা এবং ড্রেসিং রুমে সাদৃশ্য রক্ষা করা।’

রোববার দলীয় অনুশীলন শেষে আজহার, আমিরের প্রশংসা করে বলেন, ‘সে (আমির) টি-টোয়েন্টিতে অসাধারণ বল করেছে। এখন আমার কাজ হচ্ছে ওয়ানডেতেও তার কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়া।’

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান বোলারদের মধ্যে তেমন কেউই খুব ভালো করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে তো কিউইরা জয় তুলে নিয়েছে পুরো দশ উইকেট হাতে রেখেই। টি-টোয়েন্টির তিন ম্যাচে ১১ ওভারে ১০০ রানের খরচায় একটি উইকেট পান আমির।’


এ ক্যটাগরির আরো খবর..