আজ ৪ এপ্রিল ২০২৩ আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। চন্দ্র সিংহ রাশিতে নিজের যাত্রা শেষ করে কন্যা রাশিতে প্রবেশ করবে। এর পাশাপাশি আজ পূর্বাফাল্গুনী নক্ষত্রের প্রভাব থাকবে। এর ফলে মঙ্গলবারের দিনটি মেষ ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। আজ আপনার জন্য কি পরামর্শ জেনে নিন।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকদের ব্যবসায়ীরা আজ মিশ্র ফলাফল পাবেন। ব্যবসায় কোনও বিশেষ চুক্তি চূড়ান্ত হতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভজনক প্রমাণিত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। রাজকাজে বিশেষ সম্মান লাভ করবেন। সন্ধ্যাবেলার সময়টি কোনও আত্মীয়ের সঙ্গে শুভ কাজে কাটাবেন। এই রাশির ছাত্র-ছাত্রীরা পরীক্ষার প্রস্তুতিতে বন্ধুদের সাহায্য নেবে।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। মঙ্গলবারের উপবাস ও হনুমান চালিসা পাঠ করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকদের পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এর ফলে ব্যস্ততা বাড়বে। তবে এ কারণে নিজের কাজ ফেলে রাখবেন না। সংযম বজায় রাখুন। শত্রুরা আপনার ওপর দৃষ্টিনিবদ্ধ রাখবেন। এই রাশির জাতকদের দাম্পত্য জীবন আনন্দে কাটবে। সন্তান ধর্মীয় কাজ করবে, যার ফলে মনে আনন্দ অনুভূতি থাকবে।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকরা আজ সেই কাজ করুন, যা পুরো হওয়ার কোনও সম্ভাবনা রয়েছে। আপনার মাথায় নতুন পরিকল্পনা খেলা করবে। ব্যবসায় উন্নতি হবে। ছাত্ররা উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে বরিষ্ঠদের বিশেষ সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজে দিন কাটাবেন।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বজরংবলীর পুজো করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরি ও ব্যবসার জন্য আজকের দিনটি অত্যন্ত লাভজনক। চাকরি ক্ষেত্রে নিজের বিচার অনুযায়ী পরিবেশ তৈরি হবে। সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা লাভ করবেন। বিদেশী ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য দিন উত্তম। মন দিয়ে কাজ করলে সাফল্য লাভ করতে পারবেন। ভাই-বোনের পরামর্শ আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে। সন্ধ্যার সময়টি বন্ধুদের সঙ্গে কাটাবেন।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। তা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করবেন, সঙ্গীর রাগ ভাঙাতে সফল হবেন। কর্মক্ষেত্রে সহকর্মী ও বরিষ্ঠ আধিকারিকরা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। শ্বশুরবাড়ির তরফে সম্মান পেতে পারেন। ব্যবসায়ীদের অর্থাভাবের মুখে পড়তে হবে। ছাত্রদের পরীক্ষায় সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। মাছকে আটার গুলি খাওয়ান।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকরা আজ ঠিকঠাক ফল পাবেন। আশপাশের লোকেদের থেকে সতর্ক থাকুন। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। পরিবারে কোনও শুভ কাজের বিষয়ে আলোচনা হতে পারে। এ সময় বয়স্কদের পরামর্শের প্রয়োজন পড়বে। সন্ধ্যা নাগাদ আইনি বিবাদের সমাধান হবে।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। হনুমান চালিসা পাঠ করুন। হনুমান মন্দিরে যান।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকরাও আজ মিশ্র ফলাফল পাবে। জমি-সম্পত্তি সংক্রান্ত মামলায় পরিবার বা আশপাশের লোকেরা সমস্যা সৃষ্টি করতে পারে। রাজনীতিতে আপনার প্রভাব বাড়বে। তবে আপনার অর্থ ব্যয় হবে। কাজ ও ব্যবসা সংক্রান্ত সমস্ত বিবাদ সমাপ্ত হবে। ব্যবসায় নতুন প্রকল্পে কাজ শুরু হতে পারে। এতে সরকারি সাহায্য পাবেন।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকদের নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ভালো ফলাফল নিয়ে আসছে। ব্যবসায় সারাদিন লাভ অর্জন করতে পারবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবারে সুখ, শান্তি ও স্থায়ীত্ব থাকবে। চাকরিতে নতুনত্ব আনতে পারেন। এর ফলে ভবিষ্যতে লাভ হবে। সন্ধ্যার সময়টি মা-বাবার সাহায্যে কেটে যাবে।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুর আরাধনা করুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকরা পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তায় অর্থ ব্যয় করবেন। মায়ের স্বাস্থ্য অবনতি হতে পারে। তাই সতর্ক থাকুন। চাকরিতে বিবাদ উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি নিজের মধুর বাণীর দ্বারা সকলের মন জয় করতে পারবেন। সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীর সঙ্গে কোনও তীর্থ স্থানের দর্শনের জন্য যেতে পারেন।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। মঙ্গলবারের উপবাস ও বজরংবাণ পাঠ করুন।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকরা আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য সময় বের করুন। পরিবারে কোনও সদস্যের বিবাহ সংক্রান্ত আলোচনা হতে পারে। বাড়ির সাজসজ্জার জন্য কিছু কেনাকাটা করতে পারেন। এর ফলে ব্যয় বেশি হবে। অংশীদারীত্বে কোনও ব্যবসা করে থাকলে আজকের দিনটি তার জন্য খুব ভালো।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। অশ্বত্থ গাছের তলায় পাঁচটি প্রদীপ প্রজ্জ্বলিত করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকরা খুব বেশি ব্যস্ত থাকবেন। তবে স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না। তা না-হলে লোকসানের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লেনদেনের জন্য দিন ভালো। পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিষয় মাথা তুলতে পাপে। বোধবুদ্ধির প্রয়োগ করে কাজ করলে ও বড়দের পরামর্শ নিলে সাফল্য লাভ করতে পারবেন।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায়দের সাহায্য করুন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকরা আজ ব্যবসায় ঝুঁকি নেওয়ার কথা চিন্তাভাবনা করে থাকলে তার জন্য আজকের দিনটি লাভজনক। কাউকে সমস্যায় দেখলে তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যান। পরিবারে বিরোধ বাঁধতে পারে। তবে মধুর ব্যবহারের মাধ্যমে সেই বিবাদ দূর করতে পারেন। চাকরি ও ব্যবসায় বুদ্ধি প্রয়োগ করে অনেক কিছু লাভ করতে পারেন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যাবেন।
আজ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবলীকে গুড় ও ছোলার ভোগ নিবেদন করুন।