আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ সরকারী বা অন্য কোন অনুদান না পেয়েও শিক্ষার্থী ও সাধারন মানুষের যোগাযোগ সুবিধার জন্য বরিশালের আগৈলঝাড়ায় সেচ্ছাশ্রমে রাস্তা নির্মান করা হয়েছে।
সরেজমিন জানাগেছে উপজেলার রাজিহার ইউনিয়নে বিলাঞ্চল খ্যাত পূর্ব গোয়াইল (নয়াকান্দি) গ্রামে প্রায় ৩০ টি পরিবার দীর্ঘদিন যাবত একটি রাস্তা না থাকার কারণে ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা সহ যোগাযোগ সুবিধা বঞ্চিত ছিল। বিগত ১ মাসে নিজেদের সেচ্ছাশ্রমে প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা নির্মান করে ওই ৩০ পরিবার ও স্থানীয় লোকজন।
পূর্ব গোয়াইল নয়াকান্দি গ্রামের সিরাজ বেপারী, কুদ্দুস সরদার, আঃ রাজ্জাক মোল্লা জানান দীর্ঘ দিন রাস্তা না থাকার কারণে যে ভোগান্তি ছিলো তা নিজেদের সেচ্ছাশ্রমে কিছুটা দূর হয়েছে। তাদের দাবি সরকারী সহায়তায় যেন এ রাস্তাটি প্রসস্ত করা হয়।