আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় বখাটে গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় স্কুল পড়–য়া ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ছবিখারপাড় গ্রামের শিশির বাড়ৈর মেয়ে জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শান্তা বাড়ৈ (১৪)কে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যাক্ত করে আসছিল একই এলাকার সমিল বাড়ৈর ছেলে কলেজ পড়–য়া বখাটে স্বপন বাড়ৈ।

এঘটনা ওই ছাত্রী তার পরিবারকে জানালে ছাত্রীর পিতা শিশির বাড়ৈ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। যার নং-২(৩/১০/১৭)।

এস আই মিজান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে স্বপন বাড়ৈকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গতকাল শনিবার সকালে গ্রেফতারকৃত স্বপনকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।