বৃষ্টি হলেই কামারখালী বাজারে জলাবদ্ধতা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে কামারখালী বাজার অবস্থিত। এই বাজারের ওলি-গলি নোংরা এবং ময়লা আর্বজনায় ভরপুর। বাজারে ড্রেন গুলো বদ্ধ অবস্থায় নোংরা এবং গন্ধ হয়ে আছে যার ফলে একটু বৃষ্টি হলেই বাজারের মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বৃষ্টির পানির সাথে ময়লা আর্বজনা ঢুকে ঘর দোকান পাট নষ্ট হয়ে যায়। তাই এই জলাবদ্ধতার কারণে জনগণের বাজারে চলাফেরায় চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে। তাছাড়া স্কুল, কলেজ, অফিস আদালতে যাওয়ার সময় জনগণের চরম সমস্যা হয়। আবার বাজারের গলি গুলোতে বড় বড় ব্যবসায়ীরা ড্রাম রেখে এবং ছোট ছোট বিভিন্ন দোকান পাট বসিয়ে ওলি-গলি দখল করে বাজারের পরিধি ছোট এবং পরিবেশ নষ্ট করে ফেলেছে এবং অনেক গলির মধ্যে সিলাব নাই। যার ফলে একটু বৃষ্টি হলেই বাজারের মধ্যে জলাবদ্ধতা হয়।

বর্তমান বাজারের প্রশাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে ফলে বাজারের বসতিরা, ব্যবসায়ীরা যেখানে সেখানে ময়লা আর্বজনা রেখে বাজার দুর্গন্ধ এবং বাজারের পরিবেশ নষ্ট করছে।

এব্যাপারে কামারখালী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে আলাপ করলে তিনি বলেন এটা আমাদের ব্যাপার নয়। সম্পূর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাপার।

তাই বর্তমান কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)-কে বাজারের জলাবদ্ধতা এবং ড্রেন গুলোর ময়লা আর্বজনায় বন্ধ থাকার কথা বললে তিনি বলেন বাজারের উন্নয়নের টাকা পেলেই বাজারের উন্নয়ন করা হবে।

হাট মালিকের সাথে আলাপ করে জানা গেল এবং তিনি বলেন বাজারের উন্নয়নের টাকা পরিশোধ করা হয়েছে। তাই বাজারের ড্রেন গুলো পরিস্কার ময়লা আর্বজনা দূরীকরণ করতে হলে বাজারের ব্যবসায়ীদের স্বচ্চর হতে হবে ও মধুখালী উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে এবং তাদের নিকট আবেদন করলে তাহলেই হয়তো বাজারের ওলি-গলির ড্রেন গুলোর ময়লা আর্বজনা পরিস্কার ও বাজারের জলাবদ্ধতা দূরীকরণ সম্ভব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।