× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে পাঁকা ভবন নির্মান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় সরকারি খালের জায়গা দখল করে পাঁকা ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবেরহাট বাজারে সরকারি খালের জায়গা দখল করে ইতোপূর্বে পাঁকা-আধাপাকা ঘর নির্মান করেছে একাধীক ব্যক্তি।

সম্প্রতি সাহেবেরহাট বাজারের ব্যবসায়ী জগদীশ গাইন সরকারি খালের উপর পাঁকা ঢালাই পিলার করে দোকনঘর নির্মান কাজ করছে। দোকানের চারিপাশে টিনের বেড়া দিয়ে ভিতরে ইট বালু দিয়ে গোপনে কাজ করেছে। এব্যাপারে বাজার কমিটির সাধারন সম্পাদক সোহরাব হোসেন হাওলাদার জানান, ব্যবসায়ী জগদীশ গাইন সরকারি জায়গায় পাঁকা ঘর নির্মান করলেও আমাকে সে কিছুই জানায়নি। জগদীশ গাইন সরকারি জায়গায় ঘর নির্মানের সত্যত্বা স্বীকার করেন।

রত্নপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা সরদার বলেন, সরকারি জায়গা যে দখল করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, সরকারি জায়গা দখল করে কাউকেই স্থাপনা নির্মান করতে দেয়া হবে না। দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..