আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন করে হাসপাতালে ভর্তি

আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন করে হাসপাতালে ভর্তি

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় যৌতুক লোভী স্বামীর নির্যাতনের গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে উপজেলার বাকাল গ্রামে।

হাসপাতালের চিকিৎসাধীন গৃহবধু বেবি বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, গত ১২ বছর পূর্বে বাকাল গ্রামের সোনামদ্দিন ফকিরের ছেলে ওয়ার্কসশ ব্যবসায়ী জাফর ফকিরের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর বিভিন্ন অযুহাতে তার স্বামী যৌতুকের দাবীতে তাকে শারিরিক ভাবে নির্যাতন শুরু করেন। পরিবারের সুখের কথা চিন্ত করে তার দক্ষিণ নাঠৈ গ্রামের পিতার বাড়ি থেকে দেড় লক্ষ টাকা যৌতুক এনে দেন স্বামীকে।

গত কয়েক বছর ধরে তার স্বামী জাফর একাধিক পরকীয়ায় আসক্ত হয়ে পরে। যৌতুক ও পরকীয়ার ঘটনা নিয়ে শনিবার রাতে তাদের পরিবারে দ্বন্দ-কলহ দেখা দিলে পুনরায় তাকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেন স্বামী। একপর্যায়ে পিতার বাড়ি থেকে আর কোন টাকা এনে দিতে পারবেনা জানালে বেবিকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে থানার ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এক গৃহবধু অসুস্থ অবস্থায় থানায় এসেছিলেন। তাকে হাসপাতালে ভর্তি হয়ে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু এখনো আসেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।