× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আগৈলঝাড়ায় ভিজিএফ চাল পাচারের সময় স্থানীয়দের সহায়তায় ১৪বস্তা চাল জব্দ। একজন আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

আগৈলঝাড়া(বরিশার)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় দুস্থঃদের ঈদের বিশেষ ভিজিএফ চাল আত্মসাৎ করে পাচারের সময় স্থানীয়দের সহায়তায় ১৪বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

ঘটনার সাথে জড়িত ও প্রকৃত দোষীদের আড়াল করতে চেয়ারম্যানকে বাদী করে মামলা করাতে মরিয়া হয়ে উঠেছে প্রশাসন। এঘটনায় এলাকার সাধারণ জনগনের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। চাল ব্যবসায়ী মো.মঞ্জু বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং বাগধা ইউয়িনের দুস্থঃ জনগনের জন্য ঈদ উপলক্ষে ৩৬৪০ পরিবারের জন্য ১০কেজি করে বিশেষ ভিজিএফ চাল বিতরণের জন্য সরকার বরাদ্দ করে। বুধবার থেকে ওই ইউনিয়নে ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার প্রান কুমার ঘটকের উপস্থিতিতে চাল বিতরণ শুরু হয়। প্রতি নামে ১০কেজি করে চাল ট্যাগ অফিসার উপস্থিতিতে দেয়ার নিয়ম থাকলেও ৫০কেজির ১৪বস্তা ভর্তি চাল কিভাবে ইউনিয়ন পরিষদ থেকে বের হলো তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্নের।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাগধা বাজারের চাল ব্যবসায়ী মো.মঞ্জু বিশ্বাসের দোকান থেকে দুস্থঃদের ঈদের বিশেষ ভিজিএফ সরকারী ১৪ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এয়ার ফারুক বখতিয়ার ও সাধারন সম্পাদক ইউনুস আলী মিয়াসহ স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে এসআই মনিরুল ইসলাম, মোশারফ হোসেন, মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ১৪ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসে। চাল ব্যবসায়ী মো.মঞ্জু বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার সাথে জড়িত ও প্রকৃত দোষীদের আড়াল করতে চেয়ারম্যানকে বাদী করে মামলা করাতে মরিয়া হয়ে উঠেছে প্রশাসন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।


এ ক্যটাগরির আরো খবর..