আগৈলঝাড়ায় পয়সারহাট ব্রীজে ঈদ পিপাসুদের মিলন মেলা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ ঈদ বিনোদনে ভ্রমন পিপাসুদের দখলে ছিল বরিশালের আগৈলঝাড়া পয়সারহাট ব্রিজে মিলন মেলা। ঈদে নাড়ির টানে গ্রামের বাড়িতে আসা লোকজন সহ পাশ্ববর্তি উপজেলার ভ্রমন পিপাসু যুব কিংবা পৌঢ়দের একান্তভাবে সময় কাটানো বা চিত্ত বিনোদনের কোন সুযোগ না থাকায় ঈদ ও ঈদ পরবর্তী পুনঃমিলনী কেন্দ্র হিসেবে অনেকেই বেছে নিয়েছেন ব্রীজটিকে।

ব্রিজটি সকল বয়সের নারী-পুরুষদের জন্য হয়ে উঠেছে ইকোপার্ক। এখানে প্রেমিক জুটি থেকে শুরু করে সকল বয়সীরা সময় কাটিয়েছেন রোমাঞ্চকর মুহুর্তগুলো। সকাল ও বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সময় কাটানো ও প্রকৃতির শোভা উপভোগ করার সকল উপাদান রয়েছে এখানে। প্রকৃতির নির্মল বাতাস খোলা আকাশে মেঘের ভেলায় আত্মহারা হয়ে ভেসে চলেছেন যে যার স্বপ্নের গন্তব্যে।

ঈদ উপলক্ষে এখানে বসেছিল বিভিন্ন ধরনের দোকানপাট। তবে পর্যটনের আনুষাঙ্গিক সুবিধাগুলো না থাকা সত্বেও আনন্দ উপভোগের কমতি ছিলনা তাদের। ঈদুল ফিতর উপলক্ষে কয়েক দিন পর্যন্ত এখানে প্রশাসনেরও ছিল বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।