× Banner

আগৈলঝাড়ায় জয়িতা ঢালীর কৃর্তিত্ব অর্জন

admin
হালনাগাদ: শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় ছাত্রী জয়িতা ঢালী ২০১৮ সালে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায় প্রথম স্থান অধিকার করে এই কৃর্তিত্ব অর্জন করেছে।

জয়িতার গ্রামের বাড়ী গোপালগঞ্জ জেলা কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামে। জয়িতার মাতা আগৈলঝাড়া পূর্ব সুজনকাঠী আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা শহীদ স্মরনীকা ডিগ্রী কলেজের একজন প্রভাষক। জয়িতা লেখাপড়ার পাশাপাশি নাচ ও গান চর্চা করে। সে সকলের নিকট আশির্বাদ প্রার্থী।


এ ক্যটাগরির আরো খবর..