× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় জীবন্ত দেব-দেবী পিতা মাতার পূজার্চনা

Dutta
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/father-mother-worship.jpg

গৌরনদী প্রতিনিধি:  মহাত্মা হরি ভক্ত ঠান্ডারাম বৈরাগীর লীলাভূমি বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের শ্রী শ্রী হরি মন্দির ও গোবিন্দ বৈরাগী সেবাশ্রমে মাঘী পূর্ণিমা বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান ও জীবন্ত পিতা মাতার পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে গতকাল সকাল থেকে শুরু করে অহরাত্র মহামন্ত্র হরিনাম মহা সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে শনিবার সকালে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ, শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা পাঠ, মঙ্গল দীপ প্রজ্জ্বলন, জীবন্ত পিতা মাতার পূজার্চনা, শিশু শিল্পীদের শ্রী শ্রী হরি সংগীত, নৃত্য ও ধর্মীয় আলোচনা সভা এবং হরি সংগীত। অনুষ্ঠানে দেশ-বিদেশের হাজার হাজার হরি- গুরুচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দ মতুয়া দল নিয়ে উপস্থিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সিনেট কমিটির চেয়ারম্যান মতুয়ারত্ন ডক্টর গোকুল চন্দ্র বিশ্বাস, নির্বাহী সভাপতি কৃষিবিদ বিপুল প্রিয় সিকদার, সদস্য ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, ইঞ্জিনিয়ার হিরেন সুজন, মনোজ কুমার মিত্র, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..