আগৈলঝাড়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ “প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ মার্চ বুধবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাখাওয়াৎ হোসেন এর সভাপতিত্বে জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্যা মোসাম্ম ৎ পেযারা ফারুক বক্তিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার বাবু সুশান্ত বালা।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষে বক্তব্য রাখেন জনাব এইচ এম মনিরুজ্জামান চুন্নু, পপুলার লাইফের কমকর্তা মনির চন্দ্র সিকদার, মিহির পান্ডে। এছাড়াও ন্যাশনাল লাইফ ও ডেল্টালাইফ এর কর্মকর্তাও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



