× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

আগৈলঝাড়ায় জঙ্গিবাদের বিরুদ্বে বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: সারাদেশে জঙ্গিবাদ সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে নিরীহ মানুষদের হত্যার প্রতিবাদ জানিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যেগে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের নেতৃত্বে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ গেট থেকে বিক্ষোভ  মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক ও উপজেলা চত্তর প্রদক্ষিন শেষে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়রম্যান বিপুল দাস, গৈলা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক হালিম উজ্জামান, ইউপি সদস্য মো.সবুজ, সফিকুল ইসলাম টিটু তালুকদার, মসিউর সরদার, জামাল বেপারী, পবিত্র রানী বাড়ৈ, উপেজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. উজ্জল হোসেন খলিফ ,পলাশ গাজী, রাকিব সরদার, হরষিদ রায়সহ প্রমূখ। অন্যদিকে আগৈলঝাড়া হাট ব্যবসাই ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করে। ওই মিছিলের নেতৃত্ব দেয় ব্যবসাই মোল্লা মো.হান্নান ও খোকন হাওলাদার।


এ ক্যটাগরির আরো খবর..