আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা করেছেন এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আগৈলঝাড়া কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে মতবিনিময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি।
সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যা গোলাম মোর্তুজা খান, নির্বাহী আফিসার গাজী তারিক সালমন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার, গৌরনদী পৌর মেয়র হারিচুর রহমান হারিচ, বাসাইল শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজের অধ্যক্ষ রনজিৎ বাড়ৈ, জেলা আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আব্দুস সাত্তার মোল্লা, সাবেক প্রফেসার নীলকান্ত ব্যাপারী, গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাস, শিক্ষক তারক চন্দ্র দে, ডা.অমুল্য রতন বাড়ৈ, ররীন্দ্রনাথ বাড়ৈ প্রমূখ। সভা শেষে কেন্দ্রীয় পূজা উদ্যাপন উপজেলা চেয়ারম্যা গোলাম মোর্তুজা খানকে প্রধান উপদেষ্টা করে একটি কমিটি করা হয় ওই কমিটির সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ,যতিন্দ্র নাথ মিস্ত্রী, নীলকান্ত ব্যাপারী, দুলাল দাস গুপ্ত, গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন’র নাম ঘোষনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় পূজা উদ্যাপন উপলক্ষ্যে শিক্ষক সুনীল কুমার বাড়ৈকে আহবায়ক করে একটি কমিটিও করা হয়।




