আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ- মামলা দায়ের

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ- মামলা দায়ের

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আদালতের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের এক কলেজ ছাত্রী(বরিশাল বি, এম,কলেজে ম্যানেজমেন্ট বিভাগে অনার্স ফাইনাল ইয়ার) ও বাকাল ইউনিয়নের বাগপাড়া গ্রামে বাড়ী কর্নধর বৈষ্ণবের। প্রায় এক বছর পূর্বে থেকে বিভিন্ন সময়ে পথে ঘাটে উত্যক্ত সহ প্রেম নিবেদন করে।

কলেজ ছাত্রী প্রেম নিবেদনে রাজি না হওয়ায় বিয়ের প্রতিশ্রুতি দেয় এই ভাবে দীর্ঘদিন বিয়ের প্রতিশ্রুতি দিলে একপর্যায়ে কর্নধর বৈষ্ণবের প্রস্তাবে রাজি হয় সেই সরলতার সুযোগে কর্নধর বৈষ্ণব বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন মিলন করে।

কর্নধর বৈষ্ণবকে বিয়ের কথা বলিলে সে নানা অজুহাতে আজকাল করিয়া সময় ক্ষেপণ করিতে থাকিয়া কলেজ ছাত্রীর সাথে যৌন মিলন করে। প্রকাশ থাকে যে (২)সজল সরকার,(৩)সমিরন বৈষ্ণব,(৪)কানাইলাল বৈষ্ণব এরা পূর্ব থেকেই জানতেন এবং কর্নধর বৈষ্ণবকে সহায়তা করিত।

সর্বশেষ গত ১৩ আগষ্ট ২০২০ রোজ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় জোর পূর্বক বিয়ের প্রলোভন দিয়ে তার ঘরে পিছনে নিয়ে ধর্ষণ করে কানাই লাল বৈষ্ণবের ছেলে কর্নধর বৈষ্ণব। এর পরে বিয়ের জন্য কর্নধর বৈষ্ণবকে চাপ প্রয়োগ করলে সে তালবাহানা শুরু করতে থাকেন। এঘটনা তার পরিবারকে জানালে তারা ওই কলেজ ছাত্রীকে মেরে ফেলার হুমকি দেয়।

এঘটনায় ওই ধর্ষিতা বাদী হয়ে গত ২৩ আগষ্ট বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এস আই আব্বাস  উদ্দিন জানান, আদালতের মামলার কাগজ পেয়েছি। মামলাটি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

বাকাল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়াড মেম্বার রমেশচন্দ্র সাংবাদিকদের বলেন এবিষয় নিয়ে কয়েকবার সমঝোতার চেস্টা করেছি।

ছেলের বাবা কানাইলাল বৈষ্ণব বলেন, আমি মেয়ের বাবার কাছে  গিয়ে তার কলেজ ছাত্রীকে আমার ছেলে কর্নধর বৈষ্ণবের জন্য চাইলে মেয়ের বাবা বলেন আমার মেয়েকে তোমার ছেলের সঙ্গে বিবাহ দিবো না।

এ ব্যাপারে মেয়ের বাবা মা বলেন কর্নধর বৈষ্ণবের বাবা আমাদের বাড়িতে  আসেনি সে মিথ্যা কথা বলেছে বরং আমাদের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এবং আমার মেয়ে তাদের বাড়ী গেলে তাঁকে মেরে গুম করে ফেলবে। ছেলের ছোট বোন বলেন আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিলো এখন নাই আমরা বলেছি মেয়ে অনেক খারাপ আমাদের বাড়ীর কাছেই তাই এখন আর সম্পর্ক রাখবেনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।