× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষন করে ভিডিও ধারন করায় থানায় মামলা দায়ের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

আগৈলঝাড়া সংবাদদাতা॥ বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষন করে ওই দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারন করে পুনরায় ধর্ষনের চেষ্টা চালায়।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আগৈলঝাড়া থানায় ধর্ষিতার পিতা বাদী হয়ে ধর্ষক ও অজ্ঞাতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন এবং পন্যগ্রাফি আইনে মামলা দায়ের করেন, যার নং-৮,(২০-৭-২০১৭)। ধর্ষককে পুলিশ প্রেফতার করতে পারে নাই। ধর্ষিতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে ডাক্তারি পরিক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

মামলা সূত্রে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর বাহাদুরপুর গ্রামের অজিৎ হালদারের পুত্র অপু হালদার (২০) একই ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের এক কলেজে পড়ুয়া ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে ধর্ষন করেছে। ওই দৃশ্য মুঠোফোনে ভিডিও করে রাখে ধর্ষক অপু হালদার। ওই ভিডিও দিয়ে কলেজ ছাত্রীকে জিম্মি করে পুনরায় ধর্ষনের চেষ্টা চালালে বিষয়টি ফাঁস হয়ে যায়।

ধর্ষিতার মা অভিযোগ করে বলেন, ধর্ষক অপু হালদারের ছোট বোন অর্পিতা হালদারের সঙ্গে আমার মেয়ের বন্ধুত্বের সম্পর্ক ছিল। সে সুবাধে ঊভয়ে ঊভয়ের বাড়িতে আসা যাওয়া ছিল। এ মাসের প্রথম দিকে আমার মেয়ে তার বান্ধবী অর্পিতাদের বাড়িতে বেড়াতে গেলে অর্পিতা’র বড় ভাই অপু হালদার আমার মেয়েকে ভয়ভীতি ও হুমকি দিয়ে ধর্ষন করে এবং ধর্ষনের চিত্র মুঠোফোনে ধারণ করে। মেয়ে বিষয়টি আমাকে জানালে আত্মসম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখি।

ধর্ষিতা অভিযোগ করে বলেন, বখাটে ধর্ষক অপু হালদার আমাকে ধর্ষন করেছে। সে যে গোপনে ওই দৃশ্য ভিডিও করে রেখেছিল তা আমার জানা ছিল না। পূর্বের ধর্ষনের ভিডিও চিত্র দেখিয়ে আমাকে জিম্মি করে পুনরায় ধর্ষনের চেষ্টা করে। এতে আমি রাজি না হলে ওই ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। এতে আমি রাজি না হলে আমাকে জিম্মি করে ধর্ষনের চেষ্টা চালায়। আমি আইনের আশ্রয় না নিতে ধর্ষক স্থানীয় প্রভাবশালীদের দিয়ে আমাকে হুমকি ও ভয়ভীতি দেখায়।

ধর্ষিতা আরো বলেন, বর্তমানে লোক লজ্জা ও সন্ত্রাসীদের হুমকির ভয়ে আমি এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছি।

এব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্স (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন,ধর্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ধর্ষিতাকে জবানবন্ধির জন্য আদালতে ও ডাক্তারি পরিক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক অপু হালদারকে গ্রেফতারে জন্য অভিযান চলছে। অভিযুক্ত অপু হালদার এর সাথে যোগাযোগ করা হলে সে কোন বক্তব্য দিতে রাজি হননি।


এ ক্যটাগরির আরো খবর..