× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আগৈলঝাড়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্র“য়ারী পালিত হয়েছে।

রাতের প্রথম প্রহরে জেলা আওয়ামীলীগের বরিশাল-২আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধ আ. রইচ সেরনিয়াবাত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রনজিত সমদ্দার, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। তবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি’র পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যায়নি। পরে আগৈলঝাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সমস্বয়কারী আবু সালেহ লিটন সেরনিয়াবাতের নেতৃত্বে অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সমন্বয় পরিষদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল মঙ্গলবার সকালে প্রভাত ফেরি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামীলীগের সমস্বয়কারী আবু সালেহ লিটন সেরনিয়াবাত প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..