× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে আট মন মাংস জব্দ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
অসুস্থ গরুর মাংস

বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আটমন মাংস জব্দ করে ওই ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন উপজেলার গৈলা বাজারে এই অভিযান পরিচালনা করেন।

আদালতের পেশকার ভুমি অফিসের নাজির সোহেল আমিন জানান, উপজেলার সেরাল গ্রামের আদম আলী শিকদারের ছেলে কসাই সেন্টু শিকদার সোমবার সকালে গোপনে অসুস্থ গরু জবাই করে তার মাংস গৈলা বাজারে তার দোকানে বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযান টের পেয়ে কসাই সেন্টু শিকদার পালিয়ে যায়।

অভিযানে কসাইর দোকানে ফ্রিজে রাখা এবং বিক্রির জন্য ঝুলিয়ে রাখা আটমন গরুর মাংস জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় অভিযুক্ত কসাই সেন্টু সিকদারের দোকান সীলগালা করে দিয়েছে আদালত। জব্দকৃত গরুর মাংস মাটি চাপা দিয়ে বিনস্ট করে দেয়া হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাফিউল আলম।


এ ক্যটাগরির আরো খবর..