× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে রাইস মিল সম্পূর্ণ ভস্মিভূত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
অগ্নিকান্ডে রাইস মিল ভস্মিভূত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ার রাজিহার গ্রামের সোমবার রাতে একটি রাইস মিলে অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে ১৬লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌছৈ ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সমস্ত মিল চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও মিল মালিক আব্দুল লতিফ হাওলাদার জানান, রাজিহার গ্রামে তার ভাই ভাই নামের রাইস মিলে সোমবার রাত সাতটার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মিলের সর্বত্র ছড়িয়ে পরে।

এসময় বিদ্যুত সচল থাকায় স্থানীয় লোকজন রাইস মিলের আশপাশে যেতে পারে নি। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে থানা পুলিল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চালায়।
এদিকে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চালায়। ঘন্টা ব্যাপি তারা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনেন।

এরই মধ্যে চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই মিলের কুটিয়াল আব্দুল লতিফের ছোট ভাই ফজলুল হক হাওলাদারের মিল ঘরে থাকা ৭শ মন ধান, ২শ মন চাল, ৩টি ভ্যান, বাক্সে থাকা মুল্যবান দলিল ও কাগজপত্র সবকিছু।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। একারনে লোকজন আগুনের ধারে কাছে যেতে পারেনি। আগুনে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরুপন করেছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..